২৯ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌরজগতের কাছে লুকিয়ে থাকা ৪টি নক্ষত্রের সন্ধান পেল হাবল টেলিস্কোপ

মহাবিশ্বের অসীম গহিনে লুকিয়ে থাকা রহস্যময় অনেক দৃশ্যই মাঝেমধ্যে পৃথিবীর শক্তিশালী টেলিস্কোপগুলোর চোখ এড়িয়ে যায়। আর তাই উজ্জ্বল তারার আড়ালে লুকিয়ে থাকা আবছা নক্ষত্রগুলো খুঁজে বের করা অত্যন্ত কঠিন। সম্প্রতি নতুন প্রযুক্তির সহায়তায় সৌরজগতের খুব কাছে লুকিয়ে থাকা চারটি নতুন হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামন নক্ষত্র শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। লাল বামন বা ‘রেড ডোয়ার্ফ’ নক্ষত্রের তীব্র আলোর কারণে এত দিন নক্ষত্রগুলোর সন্ধান পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে।

অক্সফোর্ড একাডেমিতে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, সন্ধান পাওয়া নক্ষত্রগুলো জি ২০৩–৪৭, জিজে ২০৭.১, এলএইচএস ১৮১৭ ও উলফ ১১৩০ নামের চারটি দ্বৈত বা বাইনারি স্টার সিস্টেমে অবস্থিত। প্রতিটি সিস্টেমে একটি করে শ্বেত বামন নক্ষত্র তার সঙ্গী লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। হাবল স্পেস টেলিস্কোপে থাকা স্পেস টেলিস্কোপ ইমেজিং স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে বিজ্ঞানীরা আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির সাহায্যে শ্বেত বামনগুলোর আলো পৃথক করতে পেরেছেন। শ্বেত বামন নক্ষত্রগুলো তাদের সঙ্গীর তুলনায় অনেক বেশি অতিবেগুনি রশ্মি নির্গমন করে। ফলে হাবল টেলিস্কোপের মাধ্যমে এদের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে।

গবেষণায় দেখা গেছে, এই চার শ্বেত বামন নক্ষত্রের তাপমাত্রা ৫ হাজার ৩০০ থেকে ৬ হাজার ৩০০ কেলভিন। এগুলো তুলনামূলক শীতল হওয়ায় সাধারণ পদ্ধতিতে শনাক্ত করা কঠিন ছিল। কেবল দৃশ্যমান আলো বা আলোকের পরিমাপ দিয়ে পরীক্ষা করলে নক্ষত্রের তাপমাত্রা ৫ থেকে ৮ শতাংশ বেশি মনে হতে পারে।

আবিষ্কৃত নক্ষত্রগুলোর মধ্যে জি ২০৩–৪৭ পৃথিবী থেকে মাত্র ৭ দশমিক ৬ পারসেক দূরে অবস্থিত। দুই দশক ধরে বিজ্ঞানীরা এখানে শ্বেত বামন নক্ষত্র থাকার সন্দেহ করলেও এবারই প্রথম প্রমাণ পাওয়া গেল। এটি আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের শ্বেত বামন নক্ষত্রগুলোর মধ্যে নবম স্থানে জায়গা করে নিয়েছে।

মহাকাশের এই স্থানটিতে আরও একাধিক শ্বেত বামন নক্ষত্র লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। আশপাশের লাল বামন নক্ষত্রগুলোয় আবারও পরীক্ষা চালালে ৯ থেকে ১০টি নক্ষত্র পাওয়া যেতে পারে বলে আশা করছেন তাঁরা।

Source: https://www.prothomalo.com/technology/science/197ewm37ph

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

১

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

২

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

৩

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

৪

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

৫

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

৬

বিদায়, জান্থি!

৭

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

৮

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৯

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

১০

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

১১

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

১২

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

১৩

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৪

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১৫

ছিনতাইকারীর কবলে এক রাত

১৬

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১৭

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১৮

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৯

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

২০