২ আগস্ট ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আ.লীগ–যুবলীগের সশস্ত্র অবস্থানের কারণে ভাইয়ের লাশ আনা যাচ্ছিল না

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় ১৯ জুলাই কলেজছাত্র ফয়জুল ইসলামকে (রাজন) গুলি করে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন ভুক্তভোগীর বড় ভাই মো. রাজিব। জবানবন্দিতে রাজিব বলেন, সেদিন আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করায় ভাইয়ের গুলিবিদ্ধ লাশ হাসপাতাল থেকে আনতে পারছিলেন না তাঁরা। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় জবানবন্দি দিয়েছেন রাজিব। তিনি এই মামলার ২৮তম সাক্ষী হিসেবে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ জবানবন্দি দেন। রাজিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১১ নম্বরের একটি প্রিন্ট কারখানায় চাকরি করতেন।.তাঁরা দুই ভাই ও এক বোন উল্লেখ করে জবানবন্দিতে রাজিব বলেন, তাঁর ছোট ভাই ফয়জুল ইসলাম ঢাকা মডেল ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি একটি কসমেটিকসের দোকানে কাজ করতেন। ফয়জুল ২০২৪ সালের ১৭ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছিলেন।২০২৪ সালের ১৯ জুলাই প্রিন্ট কারখানায় কাজ শেষে কেরানীগঞ্জের বাড়িতে যান উল্লেখ করে জবানবন্দিতে রাজিব বলেন, বাড়িতে যাওয়ার পর তাঁর মা তাঁকে বলেন, তাঁর ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। দুপুর ১২টার সময় তাঁর ছোট ভাই ফয়জুলের সঙ্গে তাঁর মায়ের সর্বশেষ কথা হয়। সেদিন সন্ধ্যা ৬টার দিকে একজন অপরিচিত নারী তাঁকে ফোন দিয়ে বলেন, ফয়জুল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তখন তিনি বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মিরপুর-৬–এ অবস্থানরত তাঁর বোন শান্তাকে মিরপুরের আজমল হাসপাতালে খোঁজ নিতে বলেন। তাঁর বোন খোঁজ নিয়ে রাত ৮টার দিকে জানান, ফয়জুল নিহত হয়েছেন।.ওই সময় হাসপাতালের সামনে আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন রাজিব। তিনি বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র অবস্থানের কারণে তাঁর ছোট ভাইয়ের গুলিবিদ্ধ লাশ হাসপাতাল থেকে আনা যাচ্ছিল না। পরে সেদিন দিবাগত রাত দেড়টার দিকে একজন অপরিচিত লোক অ্যাম্বুলেন্সে করে তাঁর ভাইয়ের গুলিবিদ্ধ লাশ কেরানীগঞ্জে তাঁদের বাড়িতে পৌঁছে দেন। তখন তাঁর ভাইয়ের বুকের ডান পাশে একটি গুলির ছিদ্র দেখতে পান। গুলিটি বুকের সামনের দিকে লেগে পিঠের দিক দিয়ে বের হয়ে যায়। পরদিন তাঁর ভাইকে স্থানীয় বাহেরচর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করেন।.পরবর্তী সময়ে খোঁজ নিয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর ভাইকে হত্যা করেছেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন রাজিব। তিনি তাঁর ভাই হত্যার বিচার চান।ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান পরশ ও সাধারণ সম্পাদক নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সব আসামিই পলাতক।আজ রাজিবের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলো। ৪ আগস্ট থেকে এই মামলায় যুক্তিতর্ক শুরু হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/66oontva7h

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

১

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

২

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

৩

বিদায়, জান্থি!

৪

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

৫

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৬

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

৭

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৮

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৯

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

১০

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১১

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১২

ছিনতাইকারীর কবলে এক রাত

১৩

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১৪

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১৫

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৬

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১৭

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৮

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৯

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

২০