২ আগস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছেলের বসানো সিসিটিভিতে ধরা পড়ল মাকে হত্যার দৃশ্য, গ্রেপ্তার নাতি কারাগারে

রাজধানীর দক্ষিণখানে ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ফ্ল্যাটে ছেলের বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই হত্যাকাণ্ডের পুরো দৃশ্য। সেই ফুটেজের সূত্র ধরে নিহত নারীর নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।নিহত ওই বৃদ্ধার নাম মাহবুব আরা বেগম। আর গ্রেপ্তার আসামির নাম আবু তালহা। তিনি মাহবুব আরার দেবরের ছেলের ঘরে নাতি।.মায়ের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শুক্রবার দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা করেন নিহত নারীর ছেলে মোহাম্মদ মাহবুব হাসান। মামলার পর অভিযান চালিয়ে দক্ষিণ গাওয়াইর এলাকা থেকে আবু তালহাকে গ্রেপ্তার করে পুলিশ।আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে আবু তালহাকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ-আল-মামুন। পরে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন আদালত। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।.মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে মাহবুব আরা বেগমের স্বামী মারা যান। এরপর তিনি দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইর এলাকায় নিজের চারতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন। বৃদ্ধা মা একা থাকায় তাঁর নিরাপত্তার কথা বিবেচনা করে ছেলে মোহাম্মদ মাহবুব হাসান বাসার বিভিন্ন স্থানে, বিশেষ করে শোবার ঘরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। তিনি সন্তানদের লেখাপড়ার কারণে উত্তরা পশ্চিম থানা এলাকায় বসবাস করেন।পুলিশ জানায়, গ্রেপ্তার আবু তালহা নিয়মিত মাহবুব আরা বেগমের বাসায় যাতায়াত করতেন।.এজাহারে আরও বলা হয়েছে, গত বৃহস্পতিবার ব্যবসার কাজে ব্যস্ত থাকায় সারা দিন মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি মাহবুব হাসান। গভীর রাতে, প্রায় তিনটার দিকে তিনি মোবাইল ফোনে বাসার সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখতে পান। ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ৪১ মিনিটের দিকে আবু তালহা কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় ফ্ল্যাটে প্রবেশ করেন। পরে তিনি শোবার ঘরে গিয়ে প্রথমে বালিশ ও কাপড় দিয়ে মাহবুব আরা বেগমের শ্বাসরোধের চেষ্টা করেন। বৃদ্ধা প্রাণ বাঁচাতে প্রতিরোধ করলে তাঁকে খাট থেকে টেনে মেঝেতে ফেলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁর গলায় ব্যবহৃত ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়। এতে মাহবুব আরা বেগমের মৃত্যু হয়। এরপর আবু তালহা তাঁর কানের সোনার দুল খুলে নিয়ে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করে পালিয়ে যান।নিহত বৃদ্ধার ছেলে মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘সিসিটিভি ক্যামেরার কারণেই হত্যাকারীকে দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই।’

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/j4p1qq2saz

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং

১

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’

২

ভূত চতুর্দশীর ১৪ শাক: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ভেষজ গুণের গল্প

৩

নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট

৪

আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা

৫

চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি

৬

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

৭

এইচএসসির ফল প্রকাশ, ৯ শিক্ষা বোর্ডের জিপিএ-৫ পেয়েছেন ৩৫৯৪৮

৮

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল

৯

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করুন

১০

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১১

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

১২

শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…

১৩

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

১৪

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত

১৫

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

১৬

তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

১৭

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন

১৮

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

১৯

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

২০