৬ আগস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কারিগরি-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের বরাদ্দ ৮ কোটি ৩০ লাখ টাকা বিতরণের নির্দেশ

কারিগরি ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীদের জন্য বিশেষ অনুদানের ৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এই টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি শর্তে এ নির্দেশনা জারি করা হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে টাকা বিতরণ করে এবং বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।.চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ১৬০০১০১-১২০০০১৫১৪—শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রদের জন্য বিশেষ অনুদানের ৩৬৩১১০৭—বিশেষ অনুদান খাতে ৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দ অর্থ থেকে আর্থিক অনুদান বাবদ অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে উল্লেখিত হারে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস বাংলাদেশ ডাক বিভাগ-নগদকে এ বিভাগের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংযুক্ত তালিকা অনুযায়ী উল্লেখিত শর্তে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।.ঢাবি আইবিএতে দুটি সাপ্তাহিক কোর্স, ২ বছরের কাজের অভিজ্ঞতায় করা যাবে আবেদন.মনোনীত প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে ৪২৮টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ৭ লাখ টাকা। মনোনীত শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে প্রত্যেক শিক্ষক-কর্মচারীকে ১৫ হাজার টাকা করে ৮৫৩ জন শিক্ষক-কর্মচারীকে মোট ১ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা।মনোনীত ইবতেদায়ি (১ম থেকে ৫ম) পর্যন্ত ২ হাজার ৪৮৪ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা।মনোনীত দাখিল ও ভোকেশনাল (৬ষ্ঠ হতে ১০ম) পর্যন্ত ৩ হাজার ১৬৭ শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে মোট ২ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা।মনোনীত এইচএসসি (বিএম) আলিম ও ডিপ্লোমা পর্যন্ত ১ হাজার ১২৮ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা।মনোনীত কামিল, ফাজিলসহ তদূর্ধ্ব শ্রেণি পর্যন্ত ৫৩৭ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫৩ লাখ ৭০ হাজার টাকা।.ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, আইইএলটিএসে ৭ স্কোরে বৃত্তির আবেদন.চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বাংলাদেশ ডাক বিভাগ-নগদ’–এর পক্ষে ডাক বিভাগ-নগদের প্রশাসক মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে উল্লিখিত হারে এই আদেশ জারির ৭ কর্মদিবসের মধ্যে অর্থ বিতরণ করবেন এবং বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দাখিল করবেন।কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের অনুকূলে দেওয়া অনুদানের টাকা একটি ব্যাংক হিসাব, মোবাইল নম্বরে শুধু একবার পাঠানো যাবে। অর্থাৎ কোনো ব্যাংক হিসাবে, মোবাইল নম্বরে একাধিক অনুদানের অর্থ পাঠানো যাবে না।শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ অর্থ মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে পাঠাবেন। অব্যয়িত অর্থ ১০ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং প্রমাণক এ বিভাগে পাঠাতে হবে।

Source: https://www.prothomalo.com/education/nqdjz9bsqi

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১০

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১১

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১২

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৩

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৪

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৬

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৭

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৮

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৯

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

২০