৮ আগস্ট ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ট্রে কিডস কি গ্র্যামিতে গান পাঠাবে

কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস আগামী বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডে নিজেদের গান জমা দেবে কি না, তা এখনো জানায়নি।যুক্তরাষ্ট্রের সংগীতাঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের নতুন বিভাগ ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নিয়েও কোনো স্পষ্ট মন্তব্য করেনি গ্রুপটি।বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিজেদের দশম ইপি (মিনি অ্যালবাম) ‘দিস অ্যান্ড দ্যাট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন স্ট্রে কিডসের সদস্যরা। তাঁরা জানান, কোনো পুরস্কারের চেয়ে সংগীতকেই বেশি গুরুত্ব দেন তাঁরা।স্ট্রে কিডসের সদস্য সুংমিন বলেন, ‘কোনো নির্দিষ্ট পুরস্কার বা রেকর্ড পাওয়ার লক্ষ্য নিয়ে আমরা কখনো অ্যালবাম তৈরি করিনি। আমরা যে সংগীত ভালোবাসি বা যে ধরনের পরিবেশনা করতে চাই, তা বাইরের মানুষের প্রত্যাশা থেকে আসে না। বরং মঞ্চ তৈরি করা বা গানের কথা লেখার সময় আমাদের নিজেদের অনুভূতি থেকেই আসে।’গ্র্যামির নতুন এশিয়ান পপ বিভাগে অংশ নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সুংমিন বলেন, ‘কে-পপকে সারা বিশ্বের মানুষ এত ভালোবাসছে, এ জন্য আমি কৃতজ্ঞ। এর মাধ্যমে আবারও বুঝতে পারি, সংগীত কতটা শক্তিশালী।’. ‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম.স্ট্রে কিডসের আরেক সদস্য হিউনজিনও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, ‘স্ট্রে কিডস হিসেবে আমাদের পুরো যাত্রায় কোনো নির্দিষ্ট পুরস্কার বা অর্জনকে লক্ষ্য করে অ্যালবাম প্রকাশ করিনি।’৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে গত ৭ জুলাই। আবেদন শেষ হবে ২১ আগস্ট। মনোনয়ন ঘোষণা করা হবে ১৬ নভেম্বর। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।স্ট্রে কিডসের সংস্থা জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, গ্র্যামিতে গান জমা দেওয়ার বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না।গ্র্যামির নতুন ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগ নিয়ে সংগীতাঙ্গনে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন, নতুন এই বিভাগ এশিয়ার শিল্পীদের আরও স্বীকৃতি দেবে। আবার কারও মতে, এর মাধ্যমে এশিয়ান শিল্পীরা মূল প্রতিযোগিতা থেকে আলাদা হয়ে যেতে পারেন।এর আগে কোরিয়ান ব্যান্ড বিটিএস জানিয়েছিল, তারা আগামী গ্র্যামির জন্য কোনো গান জমা দেবে না। দলটির ভাষ্য ছিল, তারা চায় সংগীতকে অঞ্চল বা ভাষার সীমার মধ্যে না রেখে তার নিজস্ব গুণের জন্য মূল্যায়ন করা হোক।.সংগীত সমালোচক লিম হি ইউন মনে করেন, স্ট্রে কিডস শেষ পর্যন্ত গ্র্যামিতে অংশ নিলে ‘দিস অ্যান্ড দ্যাট’ অ্যালবাম থেকে গান পাঠানোর সম্ভাবনা কম। কারণ, অ্যালবামটি প্রকাশ হয়েছে জমা দেওয়ার সময়সীমার কাছাকাছি সময়ে। ফলে বিচারকদের মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় পাওয়া কঠিন হতে পারে। তাঁর মতে, এর আগে প্রকাশিত কোনো জনপ্রিয় গান জমা দিলে স্ট্রে কিডস বেশি সুবিধা পেতে পারে।কোরিয়া হেরাল্ড অবলম্বনে

Source: https://www.prothomalo.com/entertainment/song/7ilghal9y3

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

১

বিদায়, জান্থি!

২

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

৩

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৪

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

৫

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৬

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৭

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৮

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৯

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১০

ছিনতাইকারীর কবলে এক রাত

১১

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১২

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১৩

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৪

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১৫

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৬

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৭

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৮

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৯

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

২০