১৫ আগস্ট ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ষা উৎসবে বন্ধুত্বের জয়গান ও সচেতনতার বার্তা

বৃক্ষরোপণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, ক্লাইমেট কুইজ ও বর্ণিল ‘বর্ষা উৎসব ১৪৩৩’-এর মধ্য দিয়ে পরিবেশ ও জলবায়ু সচেতনতা কার্যক্রমের সমাপ্তি টেনেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বন্ধুসভা।পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির সমাপনী হিসেবে ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘বর্ষা উৎসব ১৪৩৩’। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে নাচ, গান, আবৃত্তি, কৌতুক ও নাটকের পরিবেশনায় মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম।.সমাপনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে বন্ধুসভার বর্তমান ও সাবেক সদস্য এবং কেন্দ্রীয় পর্ষদ ও ঢাকা মহানগর বন্ধুসভার প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাক আদি এবং ঢাকা মহানগর বন্ধুসভার মৌরি বিনতে আজাদ ও আকিফ বিন সাঈদ।অনুষ্ঠানের একপর্যায়ে গত ৮ আগস্ট গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত ‘ক্লাইমেট কুইজ’-এর ছয়জন বিজয়ীর হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।.গাকৃবি বন্ধুসভার সাধারণ সম্পাদক রওনক ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এর অধিকাংশ কার্যক্রম ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম আরও দুই সপ্তাহ চলবে, যেখানে পাঁচ শতাধিক চারা রোপণের পরিকল্পনা রয়েছে।’সভাপতি জামি আল হাসিন বলেন, ‘সংস্কৃতিচর্চার পাশাপাশি মানবিক ও পরিবেশ সচেতনতাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিগগিরই আমরা আমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক ম্যাগাজিন প্রকাশের কাজ শুরু করব। পাশাপাশি চলবে বিভিন্ন দক্ষতাভিত্তিক সেশন।’.এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বিজ্ঞান ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ আয়োজন করে গাকৃবি বন্ধুসভা। ৭ জুলাই অনুষ্ঠিত এ কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণে ১০০টি গাছের চারা রোপণ করা হয়। এর আগে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।পরবর্তী সময়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে আয়োজন করা হয় ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা ও ক্লাইমেট কুইজ। প্রাথমিক ও মাধ্যমিক—দুটি বিভাগে অনুষ্ঠিত এ কুইজে মোট ছয়জন শিক্ষার্থী বিজয়ী হয়। একই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেড় শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।.বৃক্ষরোপণ থেকে শুরু করে সচেতনতামূলক আলোচনা, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কুইজ এবং সাংস্কৃতিক আয়োজন—পুরো কার্যক্রমের মধ্য দিয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করেছে গাকৃবি বন্ধুসভা।দপ্তর সম্পাদক, গাকৃবি বন্ধুসভা

Source: https://www.bondhushava.com/events/faygbuulfa

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১০

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১১

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১২

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৪

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৫

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৬

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৭

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

১৮

বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবে

১৯

টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচে নাহিদ রানাকে চান নির্বাচকেরা

২০