১৬ আগস্ট ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়ের ‘১০০০ শতাংশ’ কৃতিত্ব দলের সবাইকে দিলেন তামিম, বোনাস কী পাবেন ক্রিকেটাররা

ম্যাচ শেষ হওয়ার পরপরই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনে ভিডিও কলে কথা বলার সময়ও ছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটেই এমন উপলক্ষ এসেছে কমই— অধিনায়ক নাজমুল তো বলেই দিয়েছেন ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোটাই ইতিহাসের সবচেয়ে বড় অর্জন।এ নিয়ে কথা বলতে বিকেলে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন তামিম। প্রায় দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ায় তিনি টেস্ট খেলতে পারেননি। এখন তাঁর উত্তরসূরিদের এমন অর্জনের সময় তামিম আছেন বিসিবি সভাপতির দায়িত্বে।.তবে কৃতিত্বটা তিনি ভাগ করে দিয়েছেন দলের সবাইকে, ‘যেকোনো দলের জন্য অস্ট্রেলিয়ায় খেলা অনেক কঠিন। ২৩ বছর পর ওখানে গিয়ে যেভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ দল জিতেছে, তার কৃতিত্ব ১০০০ শতাংশ তাদের। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক—সবাইকে কৃতিত্ব দিতে হয়। আমরা বোর্ডে শুধু তাদের সহায়তা করতে, সুযোগ-সুবিধা দিতে ও গাইড করতে আছি। এই অর্জনে অন্য কারও কৃতিত্ব নেই, এটি সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট, নির্বাচক এবং খেলোয়াড়দের।’এই শতাব্দীতে অস্ট্রেলিয়ার মাটিতে জয় নেই পাকিস্তানের, শ্রীলঙ্কা তো কখনোই জিততে পারেনি। ডারউইন টেস্টে ৯ উইকেটের জয়টা উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো এশিয়ান দেশের জন্যও সবচেয়ে বড়। এমন অর্জনের পর ক্রিকেটাররা কী বোনাস পাবেন?.তামিম তা বলতে চাইলেন না, ‘বোনাসের বিষয়টা আমাদের মধ্যেই (খেলোয়াড় ও বোর্ড) থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটা শুধু একটি জয় নয়, একটা শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট টেবিলে এখন চার নম্বরে আছে বাংলাদেশ। এবারের চক্রে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের আর ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট আছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতেও তাদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।দেশের মাটিতে চার টেস্টের সবগুলোতে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হবে। তামিমও আশার কথাই শোনালেন, ‘তারা যেভাবে খেলছে তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটা টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের কাজ, তারা এটি নিয়ে ভাববে।’.বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে, বললেন স্মিথ

Source: https://www.prothomalo.com/sports/cricket/6wqh0mhh5a

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০