১৬ আগস্ট ২০২৬, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর ছোট উপকূলীয় গ্রাম পোর্ট অলরির প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১৮৮ কিলোমিটার নিচে। .ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভানুয়াতুর প্রাকৃতিক দুর্যোগবিষয়ক কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করেনি।ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ একটি দ্বীপরাষ্ট্র। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এ অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রবণতা বেশি।ভানুয়াতুতে এ ভূমিকম্পের আগে কলম্বিয়া ও ইন্দোনেশিয়াতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ায় গতকাল শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর শতাধিক পরাঘাত অনুভূত হয়। এতে ৫১ জন নিহত হয়েছেন।.এর আগে গত সোমবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। কালি, পেরেইরা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ভবন, সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।এ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা এ পর্যন্ত প্রায় ২৯০–তে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪০ জন। আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে এখনো চলছে অভিযান।

Source: https://www.prothomalo.com/world/tejcvztt1e

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা

১

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি

২

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলাটা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

৩

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

৪

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

৫

মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান

৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা

৭

৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশালমিছিল

৮

তিন দিন ধরে পাহাড়ে মিমির বিয়ের অনুষ্ঠান, মামাবাড়িতে সাজ সাজ রব

৯

ভাঙন

১০

শেখ হাসিনার হত্যার নেশা, রক্তের স্বাদ এখনো যায়নি: রিজভী

১১

শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে

১২

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত

১৩

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ৬

১৪

জরায়ুমুখ ক্যানসার ঠেকাবে এইচপিভি টিকা

১৫

জাদুকর এসেছিল!

১৬

বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী

১৭

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

১৮

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

১৯

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক

২০