১৮ আগস্ট ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘অ্যাডউইজ ২.০’-এর ফাইনাল অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) ‘অ্যাডউইজ ২.০’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দুটি দল চ্যাম্পিয়ন ও প্রথম রানার্সআপ হয়। দ্বিতীয় রানার্সআপ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি দল। চ্যাম্পিয়ন দল ‘উন্নয়ন’ পুরস্কার হিসেবে পেয়েছে দুই লাখ টাকা। প্রথম রানার্সআপ ‘ফার্স্ট টাইমার’ দল এক লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ ব্র্যাক ইউনিভার্সিটির দল ‘অ্যাডভার্স’ পেয়েছে ৫০ হাজার টাকা।.বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যখন শ্রেণিকক্ষের শেখাকে বাস্তব জীবনের চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত করতে পারে এবং তার সমাধান নিয়ে কাজ করার সুযোগ পায়, তখন তাদের শেখার অভিজ্ঞতা আরও অর্থবহ হয়ে ওঠে।’গ্র্যান্ড ফাইনালের বিচারক প্যানেলে ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইমরানুল কবির, এসিআইয়ের ফিল্ড মার্কেটিং অপারেশন্সের ডিরেক্টর মাহমুদুর রহমান ভূঁইয়া, রেকিটের সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।.‘অ্যাডউইজ ২.০’ জাতীয় পর্যায়ের একটি বিজ্ঞাপন প্রতিযোগিতা। ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিজ বি) আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৭৫০টির বেশি দল অংশ নেয়।প্রতিযোগিতাটি কয়েক ধাপে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলোকে একটি নির্ধারিত ব্র্যান্ড ঘিরে বিজ্ঞাপনের ধারণা ও প্রচারণার পরিকল্পনা তৈরি করতে হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞাপন ও বিপণন খাতের বাস্তব কাজ সম্পর্কে হাতে–কলমে ধারণা লাভ করে। চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো ইন্ডাস্ট্রির অভিজ্ঞ পেশাজীবীদের সামনে তাদের পরিকল্পনা উপস্থাপন করে। দলগুলোকে গবেষণা, সৃজনশীলতা, সমস্যা বিশ্লেষণ এবং সমাধান দেওয়ার সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

Source: https://www.prothomalo.com/education/b7p0juknks

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

১

বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

২

‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা

৩

জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু

৪

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং

৫

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’

৬

ভূত চতুর্দশীর ১৪ শাক: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ভেষজ গুণের গল্প

৭

নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট

৮

আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা

৯

চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি

১০

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

১১

এইচএসসির ফল প্রকাশ, ৯ শিক্ষা বোর্ডের জিপিএ-৫ পেয়েছেন ৩৫৯৪৮

১২

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করুন

১৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৫

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

১৬

শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…

১৭

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

১৮

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত

১৯

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

২০