২১ আগস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডি ভিলিয়ার্স কেন বললেন, টেন্ডুলকার কোহলির মতো এত শক্তিশালী ব্যাটসম্যান ছিলেন না

টেস্টে ঘরের বাইরে ভারতের সেরা ব্যাটসম্যান কে?পরিসংখ্যানের মানদণ্ডে অনেক রকম যুক্তি-তর্কই হতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের কথা শুনতে পারেন। তাঁর মতে, শচীন টেন্ডুলকার বিদেশের কন্ডিশনে ভারতের জন্য মানদণ্ড তৈরি করে দিলেও বিরাট কোহলি সেই মানদণ্ডকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন। শুধু তা–ই নয়, বিদেশের কন্ডিশনে কোহলি তাঁর পূর্বসূরি কিংবদন্তির চেয়েও এক ধাপ এগিয়ে বলে মনে করেন ডি ভিলিয়ার্স।.আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন ডি ভিলিয়ার্স। দুজনের বন্ধুত্ব সবার জানা। সেই বন্ধুত্বের টান থেকে দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটসম্যান কোহলিকে এগিয়ে রাখেননি। ব্যাপারটা তিনি যুক্তি দিয়ে ব্যাখ্যা করে টেন্ডুলকারকে রেখেছেন এই ধারার শুরুতে। আর কোহলি সেই ধারাকে নতুন মাত্রা দিয়েছেন বলে মনে করেন ডি ভিলিয়ার্স।বিদেশের মাটিতে ভারতের ব্যাটিংয়ের মান নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ৪২ বছর বয়সী কিংবদন্তির ব্যাখ্যা, ‘শচীন টেন্ডুলকারের মতো কারও কথা মনে পড়ে, যিনি অনেক আগেই ভারতের এই ধারার সূচনা করেছিলেন। তবে তিনি বিরাট কোহলির মতো এতটা শক্তিশালী ব্যাটসম্যান ছিলেন না, কোহলি আরও এক ধাপ এগিয়ে।’.ডি ভিলিয়ার্স যোগ করেন, ‘উপমহাদেশের ব্যাটসম্যান হিসেবে বাউন্সি ও সিমিং কন্ডিশনেও যে ভালো করা সম্ভব, সেটি প্রথম দেখিয়েছিলেন শচীন। বিরাট সেই ধারাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন এবং মানদণ্ড আরও উঁচুতে তুলেছেন।’.টেন্ডুলকারের পর কোহলি ব্যাটিংয়ের এই ধারাকে অনেক উঁচুতে তোলার পর লোকেশ রাহুল ও দেবদূত পাড়িক্কালরা সেই পথ অনুসরণ করছেন বলে মনে করেন ডি ভিলিয়ার্স, ‘এ কারণেই এখন লোকেশ রাহুল এবং দেবদূত পাড়িক্কালের মতো বেশ কয়েকজন খেলোয়াড় সেই ধারা ধরে রাখতে শুরু করেছেন এবং বিরাট ও শচীনের পদাঙ্ক অনুসরণ করছেন।’স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল শেষ হওয়া গল টেস্টে ভারতের ১৬৫ রানের জয়ে দারুণ ব্যাট করেন রাহুল ও পাড়িক্কাল। ভারতের প্রথম ইনিংসে ৮২ রান করেন রাহুল। একই ইনিংসে ১৬৭ রান করেন পাড়িক্কাল।.প্রশ্ন শুনে আকাশের দিকে তাকালেন ফিল সিমন্স.আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড এখনো টেন্ডুলকারের। টেস্টেও সর্বোচ্চ রানের রেকর্ড তাঁর। ঘরের বাইরে ১০৬ টেস্টে ১৭৬ ইনিংসে ৫৪.৭৪ গড়ে ৮৭০৫ রান করেছেন টেন্ডুলকার। সেঞ্চুরি ২৯টি। গত বছর টেস্ট থেকে অবসর নেওয়া কোহলি ঘরের বাইরে ৬৬ ম্যাচে ১১৯ ইনিংসে ৪১.৫১ গড়ে ৪৭৭৪ রান করেছেন। সেঞ্চুরি ১৬টি।ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ টেস্ট ও ৭৮টি টি-টুয়েন্টি খেলেছেন। অনেকের চোখেই তিনি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই তাঁর ব্যাটিং গড় ৫০–এর ওপরে।.ব্যাটিং করেননি তানজিদ, মুশফিকের আঙুলে চোট

Source: https://www.prothomalo.com/sports/cricket/u3m8ude0o0

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০