২১ আগস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার হয়ে এক মাস আগে অবসর, এবার পর্তুগালের হয়ে সেঞ্চুরি হেনরিকসের

একসময় অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। খেলেছেন ওয়ানডে ও টি-টুয়েন্টিও। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার ময়জেস হেনরিকস এখন পর্তুগালের অধিনায়ক। দেশটা অবশ্য তাঁর জন্য অপরিচিত নয়, এই পর্তুগালেই হেনরিকসের জন্ম। ৩৯ বছর বয়সে সেই জন্মভূমিকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি। আর সেই অভিযানে শুরুটা হয়েছে সেঞ্চুরি দিয়ে।পর্তুগাল এখন খেলছে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে। হেনরিকস দলটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত খেলেছেন তিন ম্যাচ। এর মধ্যে গতকাল চেকিয়ার বিপক্ষে খেলেছেন ৫১ বলে ১১১ রানের ঝোড়ো ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।.হেনরিকসের জন্ম পর্তুগালের শহর মাদেইরাতে। ছোটবেলায় পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর সেখানেই গড়ে ওঠে তাঁর ক্রিকেট ক্যারিয়ার। নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন দীর্ঘদিন। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৪ টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪ টি-টুয়েন্টি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাঁচ বছর আগে।আর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গত মাসে। লক্ষ্য একটাই—পর্তুগালকে বিশ্বকাপে নিয়ে যাওয়া।.আর সেই অভিযানের শুরুটাও দুর্দান্ত। ফিনল্যান্ডে চলমান ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’তে পর্তুগাল পেয়েছে টানা চার জয়। এই চার ম্যাচের তিনটিতে খেলে হেনরিকসের রান ১৭৮। সর্বশেষ চেকিয়ার বিপক্ষে তাঁর ব্যাটে ভর করে ৬ উইকেটে ২১১ রান তোলে পর্তুগাল। জবাবে ৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৪ রান করে চেকিয়া। এরপর বৃষ্টিতে খেলা আর না গড়ালে ডিএলএস পদ্ধতিতে ৯১ রানের জয় পায় পর্তুগাল।.ডি ভিলিয়ার্স কেন বললেন, টেন্ডুলকার কোহলির মতো এত শক্তিশালী ব্যাটসম্যান ছিলেন না.এই টুর্নামেন্টে এখন তিনিই সর্বোচ্চ রানসংগ্রাহক। এর আগে ইসরায়েলের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে অপরাজিত ছিলেন ৬৬ রানে। সেই ম্যাচে পঞ্চম ক্রিকেটার হিসেবে দুই দেশের হয়ে টি-টুয়েন্টিতে ৫০ বা তার বেশি রান করার কীর্তি গড়েন। অস্ট্রেলিয়ার হয়ে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ৬২*। এর আগে এ দুই দেশের হয়ে আন্তর্জাতিক ফিফটি ছিল মার্ক চ্যাপম্যান, টিম ডেভিড, কোরি অ্যান্ডারসন ও নীতীশ কুমারের।.তবে পর্তুগালের পরের রাউন্ডে যাওয়া এখনো নিশ্চিত হয়নি। ‘এ’ গ্রুপের সেরা দল স্পেনের বিপক্ষে আজ মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচের জয়ী দল যোগ দেবে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গে ইউরোপীয় আঞ্চলিক ফাইনালে।.আসছে এশিয়া কাপ, এবার কি নাকভির হাত থেকে ট্রফি নেবে ভারত

Source: https://www.prothomalo.com/sports/cricket/nxvu54fz3p

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০