২৩ আগস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘অল্প বয়সে মাইয়েডা বিয়ে দিয়ে চরম ভুল হইয়েছে’

নড়াইল সদর উপজেলার কুয়েতপ্রবাসী এক বাবা। অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে দিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাঁর। তিনি যে ভুল করেছেন, সেই ভুল যাতে আর কেউ না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।সম্প্রতি নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে ওই বাবা প্রথম আলোকে বলেন, ‘মাইয়েডা ইস্কুলে যাতো না। এর জন্যি বিয়ে দিয়ে দিছিলাম। বিয়ের পর দুইবার শ্বশুরবাড়ির যাওয়ার পর আর যায়নি। পরে ছাড়াই (বিবাহবিচ্ছেদ) রাহে দিছি। এহন আর পড়াশোনা করতিছে না, বাড়িই আছে। বয়স না হলি আর বিয়ে দেব না। অল্প বয়সে মাইয়েডা বিয়ে দিয়ে চরম ভুল হইয়েছে।’ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য অনুযায়ী, নড়াইলে বাল্যবিবাহের হার ৭১ শতাংশ। এটি সারা দেশের মধ্যে দ্বিতীয় ও খুলনা বিভাগের মধ্যে প্রথম অবস্থান। আর বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে।.নড়াইলে বাল্যবিবাহের হার ৭১ শতাংশ। এটি সারা দেশের মধ্যে দ্বিতীয় ও খুলনা বিভাগের মধ্যে প্রথম অবস্থান। আর বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে।.তবে বাল্যবিবাহের সাম্প্রতিক জরিপের কোনো তথ্য পাওয়া যায়নি নড়াইলের কোনো সরকারি দপ্তর কিংবা এনজিওর কাছে।বাল্যবিবাহ ঠেকাতে প্রায়ই মহিলাবিষয়ক অধিদপ্তরের সহায়তায় অভিযান চালিয়ে থাকে স্থানীয় প্রশাসন। নড়াইল জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর জানায়, প্রশাসন ও এনজিওর লোকজন গত এক বছরে (২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত) বাল্যবিবাহ বন্ধ করেছেন ৩৩টি।গত এক সপ্তাহে অন্তত ২০টি এলাকায় গিয়ে এই প্রতিবেদক খোঁজ নিয়ে জানতে পারেন, বাল্যবিবাহ বন্ধ করে আসার পর ৩৩ জনের মধ্যে ১১টি মেয়ের গোপনে বিয়ে হয়ে গেছে। এর মধ্যে দুজনের বিবাহবিচ্ছেদও হয়েছে।অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে ২০২৫ সালের ডিসেম্বরে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়েছিল। মাসখানেক পরেই বিবাহবিচ্ছেদ ঘটে। মেয়ের বিয়েতে ২ থেকে ৩ লাখ টাকা খরচ করেছিলেন কুয়েতপ্রবাসী ওই বাবা। তিনি বলেন, ‘অল্প বয়সে মাইয়েডা বিয়ে দিয়ে শিক্ষা হয়ছে আমার। সংসার করার মতো বয়স ওর হয়নি। এখন আবার লোকজন আসতেছে মেয়ের বিয়ের জন্যি। কিন্তু মেয়ের ভার-বুদ্ধি না হওয়া পর্যন্ত আর বিয়ে দেব না। আর কেউ যেন এই ভুল (বাল্যবিবাহ) না করে।’.বেসরকারি সংস্থা সুশীলন-এর লোহাগড়া ও নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী প্রিতম সরদার বলেন, সপ্তম থেকে দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরীরাই বাল্যবিবাহের ঝুঁকিতে বেশি রয়েছে। অল্প বয়সে বিয়ের পর সংসারের দায়িত্ব নিতে গিয়ে অনেকেই তা সামাল দিতে পারে না। এতে সংসারে কলহ লেগেই থাকে। বাল্যবিবাহের শিকার মেয়েদের মধ্যে বিবাহবিচ্ছেদের হারও তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধ বা বন্ধে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই।বাল্যবিবাহ প্রতিরোধ ও বন্ধে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মৌসুমী রানী মজুমদার। তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধ করার পর নানা সীমাবদ্ধতার কারণে পরে আর তদারক করা হয় না। কোনো প্রত্যন্ত এলাকায় বিয়ে বন্ধের পর ওই পরিবার অন্যত্র নিয়ে বিয়ে দেয়। সে ক্ষেত্রে আসলে প্রশাসন বা মহিলাবিষয়ক অধিদপ্তরের পক্ষে সবকিছু দেখা সম্ভব হয় না। বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সবাই মিলে কাজ করতে হবে।.বাল্যবিবাহ এক হয় সনদ জালিয়াতি করে। আরেক হয় ধর্মীয়ভাবে বিয়ে দিয়ে রেখে, পরে বয়স পূর্ণ হলে নিবন্ধন করা হয়। নিবন্ধন হওয়ার আগেই যদি বাল্যবিবাহের শিকার ওই কিশোরী নির্যাতনের শিকার হয় কিংবা বিবাহবিচ্ছেদে গড়ায়, সে ক্ষেত্রে তাদের আইনি সুবিধা পেতে বেগ পেতে হয়।তারিকুজ্জামান লিটু, অতিরিক্ত সরকারি কৌঁসুলি, নড়াইল জেলা ও দায়রা জজ আদালত.অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়েছিলেন লোহাগড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের নারী জুবায়দা খানম (ছদ্মনাম)। তিনি বলেন, ‘আমার মাইয়্যারে ১২ বছর বয়সে বিয়ে দিয়া দিছিলাম। সেহানে ১০ দিন থাইকে পরে মাইয়্যে আর গেল না। আমরাও ভুল বুঝতি পাইরে আর পাঠালাম না। এখন লেখাপড়া করাব, তারপর বিয়ে দেব।’বাল্যবিবাহ দেওয়া পরিবারগুলো বলছে, মূলত দারিদ্র্য, সামাজিক নিরাপত্তা নিয়ে ভয়, মেয়ের পড়াশোনায় অমনোযোগিতা এবং অল্প বয়সে প্রেমের সম্পর্কে জড়ানোয় বাল্যবিবাহ দেওয়া হয়।নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তারিকুজ্জামান লিটু বলেন, বাল্যবিবাহ এক হয় সনদ জালিয়াতি করে। আরেক হয় ধর্মীয়ভাবে বিয়ে দিয়ে রেখে, পরে বয়স পূর্ণ হলে নিবন্ধন করা হয়। নিবন্ধন হওয়ার আগেই যদি বাল্যবিবাহের শিকার ওই কিশোরী নির্যাতনের শিকার হয় কিংবা বিবাহবিচ্ছেদে গড়ায়, সে ক্ষেত্রে তাদের আইনি সুবিধা পেতে বেগ পেতে হয়।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/x8mvqql707

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

১

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

২

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

৩

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

৪

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

৫

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

৬

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

৭

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

৮

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

৯

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১০

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১১

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১২

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৩

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৪

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৫

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৬

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১৭

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১৮

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১৯

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

২০