১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টসটাই আগের রাত থেকে শুরু করা উচিত, পাকিস্তানের অস্থিরতা নিয়ে পিটারসেনের রসিকতা

ম্যাচের আগে সাধারণত একটা পরিচিত দৃশ্য থাকে। টস করতে যান দুই অধিনায়ক, পাশে ধারাভাষ্যকার। টসের পর ছোট ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর। সবকিছুই যেন এক রুটিনের অংশ। কিন্তু পাকিস্তান দলে হঠাৎই যে বদলের ঝড় উঠেছে, সেই রুটিনও আর রুটিন থাকবে বলে মনে হচ্ছে না কেভিন পিটারসেনের।লর্ডস টেস্টে ১৯৪ রানে হেরে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সিরিজ হার নিশ্চিত করেছে পাকিস্তান। এ নিয়ে তোলপাড় চলছে পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে টেস্ট দল থেকে সাতজন খেলোয়াড়কে বাদ দিয়েছে। ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দিয়েছে। .ইএসপিএনক্রিকইনফোর খবর, পিসিবির এই বিস্ময়কর সিদ্ধান্তের পরদিন জাতীয় নির্বাচক কমিটি থেকে ‘পদত্যাগ করেছেন’ সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।.পাকিস্তান দলের এই সাত পরিবর্তন কেবল সংখ্যা নয়, একধরনের অস্থিরতার প্রমাণও। আর সেই অস্থিরতা নিয়েই মজা করলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। মজা করে পিটারসেন বলেছেন, টসের আগে অধিনায়ককে যে প্রশ্নটা প্রায় নিয়ম করেই করা হয়, দল নিয়ে কোনো পরিবর্তন আছে কি না, সেটাই এবার হয়ে উঠতে পারে এক দীর্ঘ আলোচনার বিষয়। .‘বাংলাদেশকে ২-০–তে হারাতে চেয়েছিলাম’—বাংলাদেশ সিরিজ নিয়ে হ্যাজলউডের আক্ষেপ.সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিটারসেন লিখেছেন, ‘প্রতি ম্যাচের আগে অধিনায়কের যখন সাক্ষাৎকার নেওয়া হয়, তখন দল নিয়ে পরিবর্তনের প্রশ্ন থাকেই। আমার বন্ধু বাবরের জন্য এটা হয়তো ভীষণ দীর্ঘ সাক্ষাৎকার হয়ে যাবে।’.এরপরই আসে তাঁর সেই চেনা পাঞ্চলাইন। ‘হয়তো টসটাই আগের রাত থেকে শুরু করা উচিত।’রসিকতা করে কথাটা বলা হলেও এজবাস্টন টেস্টের আগে বাবর আজমকে আসলেই হয়তো অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।.বিপিএলে ফিক্সিংয়ের দায়ে সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

Source: https://www.prothomalo.com/sports/cricket/uvedtitnf0

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০