////////////////////অপরচুনিটিজ সার্কেল////////////// /////////////.সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কেএইউএসটি) ছয় সপ্তাহের মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্পের আবেদন চলছে। সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতকেরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।.মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্প অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। নির্বাচিতরা কেএইউএসটি ক্যাম্পাসে থেকে আধুনিক মাইক্রোইলেকট্রনিকস বিষয়ে গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।.কেএইউএসটির এই ক্যাম্পে সাম্প্রতিক স্নাতক, স্নাতকের শেষ পর্যায়ের শিক্ষার্থী এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।.– ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে বা ডিগ্রি থাকতে হবে;– ৪-এর মধ্যে কমপক্ষে ৩.৫ সিজিপিএ থাকতে হবে;– ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।.জার্মানি থেকে মালয়েশিয়া—কম খরচে পড়াশোনার ১০ দেশ.কর্মসূচিটি সম্পূর্ণ অর্থায়িত। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে—– জীবনযাত্রার খরচ মেটাতে মাসিক স্টাইপেন্ড;– বিনা মূল্যে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা;– ভিসা ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা;– অত্যাধুনিক গবেষণাগার ও গবেষণা সরঞ্জাম ব্যবহারের সুযোগ।.৬ সপ্তাহের এই কর্মসূচিতে ইলেকট্রিক্যাল/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক শেষ পর্যায়, সাম্প্রতিক স্নাতক ও মাস্টার্স শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রয়োজন সিজিপিএ ৩.৫+ এবং ইংরেজি দক্ষতা।.প্রয়োজনীয় কাগজপত্র—আবেদনপত্র; সিভি; ইংরেজিতে অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট; সৌদি আরবের বাইরে থাকা আবেদনকারীদের পাসপোর্টের কপি।আবেদনের নিয়ম— ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনের শেষ তারিখ—২৪ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত দেখুন ঠিকানায়।.জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির ফেলোশিপ, দক্ষিণ এশিয়া–সংক্রান্ত গবেষণার সুযোগ.ঢাবি আইবিএতে পোশাক ব্যবসায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, নেই টিউশন ফি
Source: https://www.prothomalo.com/education/higher-education/vdqta3tgvi
মন্তব্য করুন