৪ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৯ বছর পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষকেরা, প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে কর্মরত ১ হাজার ৮০০ কর্মকর্তা ৯ বছর পদোন্নতি বঞ্চিত। তারা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। এ সমস্যা সামাধানে সম্প্রতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বঞ্চিত শিক্ষকেরা। স্মারকলিপিতে শিক্ষকেরা দ্রুত সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের জোর দাবি জানিয়েছেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৩৬, ৩৭ ও ৩৮তম ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তারা যথাসময়ে প্রথম পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তাঁরা দীর্ঘ সময় ধরে পদোন্নতিবঞ্চিত রয়েছেন। একই সময়ে চাকরিতে যোগদানকারী অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ইতিমধ্যে পঞ্চম বছরে প্রথম পদোন্নতি পেয়ে দ্বিতীয় পদোন্নতির অপেক্ষায় থাকলেও শিক্ষা ক্যাডারের প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা সব যোগ্যতা অর্জন করেও বছরের পর বছর একই পদে আটকে আছেন। এর ফলে আন্তক্যাডার বৈষম্য ও প্রশাসনে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।.শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব—দীর্ঘদিন একই পদে কাজ করার ফলে শিক্ষকদের মধ্যে একঘেয়েমি ও পেশাগত হতাশা তৈরি হচ্ছে, যা তাঁদের কর্মস্পৃহা ও পাঠদানের উৎসাহ কমিয়ে দিচ্ছে। এর বিরূপ প্রভাব দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার ওপর পড়ছে। তা ছাড়া পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে নতুন প্রজন্মের মেধাবীরা শিক্ষা ক্যাডারে আসতে আগ্রহ হারাচ্ছেন, যা ৪৭তম বিসিএসের শূন্য পদের পরিসংখ্যান থেকেও স্পষ্ট।প্রধান দাবি ও সুপারিশ—*৩৬, ৩৭ ও ৩৮তম ব্যাচের যোগ্য শিক্ষকদের সহকারী অধ্যাপক পদে দ্রুত পদোন্নতি দেওয়া হোক।*পদোন্নতিপ্রক্রিয়ার জটিলতা দূর করতে নিয়মিত বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) সভার আয়োজন করা।*দেশের শীর্ষ ১১টি কলেজের প্রায় ১ হাজার ৪০০ পদের মধ্যে আটকে থাকা ৮৪৮টি সহকারী অধ্যাপক পদ সৃষ্টির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমোদন করা।*জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে থাকা সুপারনিউমারারি পদ সৃজনের ফাইল দ্রুত ছাড় করা।.বঞ্চিত শিক্ষক ও কর্মকর্তারা মনে করেন, শিক্ষা খাতের টেকসই উন্নয়ন এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের স্বার্থে শিক্ষা ক্যাডারের এই স্থবিরতা দূর করা অত্যন্ত জরুরি।

Source: https://www.prothomalo.com/education/higher-education/r9a7zh593d

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষকেরা, প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১

হোমনায় বসতবাড়ির আড়ালে জুয়ার আসরের অভিযোগ !

২

কালীগঙ্গার পাড়ে কাকের কলতানে সন্ধ্যার ঘণ্টাধ্বনি

৩

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক

৪

মিরপুরের হতাশা ভুলে সিলেটে কি ভাগ্য ফিরবে বাংলাদেশের

৫

পুতিন যে কৌশলে ট্রাম্পকে কাজে লাগিয়েছেন

৬

৫২তম বিসিএসও কি বিশেষ হতে যাচ্ছে: সংশয় আর কৌতূহল চাকরিপ্রার্থীদের

৭

গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি

৮

জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে কমলেও দেশে কেন বাড়াতে হল

৯

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

১০

টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রানের গুরুত্ব

১১

তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী

১২

দেশে প্রথম ব্যবসায়ী থেকে গভর্নর নিয়োগ, কে ছিলেন মোস্তাকুর

১৩

দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন

১৪

আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ

১৫

একসময়ের রাজনৈতিক মিত্ররা এখন প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশি কমিউনিটিতেও বিপুল আগ্রহ

১৬

বিরোধী দলের চরিত্রহনন না করে ব্যর্থতা সামলান: সরকারের উদ্দেশে জামায়াত আমির

১৭

মোটরসাইকেলের ট্যাংকে ছিদ্র হচ্ছে, কারণ নিয়ে ধোঁয়াশা

১৮

শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের: নাহিদ ইসলাম

১৯

১৩০তম হয়েও বাংলাদেশের কিশোর ফুটবলাররা পেল লাখ টাকা করে পুরস্কার

২০