২৭ অক্টোবর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

আমেরিকানরা ‘ম্যাক্সিং’ শব্দটি ব্যবহারে পুরোপুরি মেতে উঠেছে, আর এর ফলে এটি ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে। ডিকশনারি ডটকম বিবৃতিতে বলেছে, ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ হলো ‘ম্যাক্সিং’। শব্দটি একাই ব্যবহার করা যায় অথবা যেকোনো শব্দের শেষে জুড়ে দিয়ে বোঝানো যায় যে আপনি কোনো কিছুকে যথাসম্ভব সেরা করে তুলছেন। সহজ ভাষায় কোনো কিছুকে সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া।.ডিকশনারি মিডিয়া গ্রুপের লেক্সিকোগ্রাফি বিভাগের পরিচালক স্টিভ জনসন বলেন, ‘ম্যাক্সিং হলো এমন এক সংস্কৃতির ভাষাগত প্রকাশ, যা সবকিছু থেকে সর্বোচ্চটা আদায় করার ব্যাপারে ক্রমেই বেশি আগ্রহী হয়ে উঠছে।’ডিকশনারি ডটকমের গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের আগস্টের গড়ের তুলনায় ২০২৬ সালের আগস্টে ডিজিটাল মিডিয়ায় ‘ম্যাক্সিং’ শব্দটি প্রায় ১৯ গুণ বেশি ব্যবহৃত হয়েছে। সাইটটি বর্ষসেরা সম্ভাব্য শব্দ হিসেবে ‘সাশ্রয়যোগ্যতা’, ‘ডেটা সেন্টার’, ‘অভিযাত্রা’ ও ‘আঙ্কেল’–এর সংক্ষিপ্ত রূপ ‘ইইউএনসি’–কেও বিবেচনা করেছিল।.‘ম্যাক্সিং’ শব্দটি ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ, যা ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে। এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রকরণ বোঝায়।.সামাজিক যোগাযোগমাধ্যমে, জেনারেশন জেড (জেন–জি) এবং তার চেয়ে কম বয়সী অর্থাৎ ৩০ বছরের নিচের—অনেকে সব ধরনের পরিপূর্ণতা অর্জনের জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এই শব্দ ব্যাপকভাবে পোস্ট করে।.‘ম্যাক্সিং’(Maxxing)—কোনো কিছুকে সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ধারণাটি নতুন নয়। জনপ্রিয় ফ্যান্টাসি রোল–প্লেয়িং গেম ডানজনস অ্যান্ড ড্রাগনসের খেলোয়াড়েরা বছরের পর বছর ধরে তাঁদের চরিত্রের সক্ষমতা বাড়াতে ‘মিন–ম্যাক্সিং’ কৌশল ব্যবহার করে আসছেন।১৯৯০–এর দশকে মার্কিন তারকা উইল স্মিথের গানেও ‘ম্যাক্সিন অ্যান্ড রিল্যাক্সিন’ কথাটি শোনা গিয়েছিল। ১৯৪০–এর দশকে গেম থিওরিতেও এই শব্দের ব্যবহার ছিল।তবে গত কয়েক বছরে যাপিত জীবনের প্রতিটি দিককে নিখুঁত ও সর্বোত্তম করার প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে শব্দের শেষে ব্যবহৃত এই প্রত্যয় (সাফিক্স) অনিবার্য হয়ে উঠেছে। চারপাশের মানুষকে মুগ্ধ করতেও আমরা ‘পারসোনালিটিম্যাক্সিং’ করছি, সেরা বিশ্রামের জন্য করছি ‘স্লিপম্যাক্সিং’। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও ‘লিথালিটিম্যাক্সিং’ নিয়ে গর্ব করছে।.এত পরিসরে ব্যবহারের কারণেই ডিকশনারি ডটকম ২০২৬ সালের ‘বর্ষসেরা শব্দ’ হিসেবে ঘোষণা করেছে।প্রতিবছরের সেরা শব্দ নির্বাচনের জন্য ডিকশনারি ডটকমের কর্মীরা ইন্টারনেটে খোঁজার প্রবণতা (সার্চ ট্রেন্ড), সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমগুলো বিশ্লেষণ করেন। ডিকশনারি মিডিয়া গ্রুপের অভিধান সংকলন বিভাগের পরিচালক স্টিভ জনসন বলেন, ‘এরপর আমরা নিজেদের প্রশ্ন করি, কোন শব্দটি এই বছরের সবচেয়ে চমকপ্রদ গল্প বলছে। এ বছর “ম্যাক্সিং” আলাদাভাবে নজর কেড়েছে। কারণ, এটি জীবনের বহুবিধ ক্ষেত্রে জড়িয়ে গেছে। মানুষ সকালের নাশতায় প্রোটিনম্যাক্সিং করছে, কর্মক্ষেত্রে এআই ব্যবহারের সময় টোকেনম্যাক্সিং করছে, শুক্রবারের ছুটির রাতে কোজিম্যাক্সিং করছে।’কয়েক দশক ধরে নানা রূপে ‘ম্যাক্সিং’ শব্দটির অস্তিত্ব থাকলেও সম্প্রতি এর ব্যবহার হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে ‘লুকসম্যাক্সিং’ প্রবণতা। অন্য সব ভাবনাকে পেছনে ফেলে নিজের বাহ্যিক সৌন্দর্যকে সবার ওপরে স্থান দেওয়া এবং তা বাড়াতে লুকসম্যাক্সিং বলা হয়।

Source: https://www.prothomalo.com/education/higher-education/xn83bk92p0

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী নিয়ে বিরক্ত হন দীঘি?

১

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

২

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

৩

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

৪

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

৫

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

৮

ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল

৯

কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল

১০

দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল

১১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

১২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

১৩

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১৪

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১৫

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

১৬

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

১৭

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

১৮

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

১৯

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

২০