২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক পলাতক, অবরুদ্ধ শিক্ষা কর্মকর্তা

রংপুরের গঙ্গাচড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। আজ বুধবার সকালে বিদ্যালয়ে ওই শিক্ষক এলে তাঁকে আটকানোর চেষ্টা করেন অভিভাবকেরা। একপর্যায়ে তিনি বিদ্যালয় থেকে পালিয়ে যান।পরে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাও অবরুদ্ধ হন। প্রায় সাত ঘণ্টা পর পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।এদিকে শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক।.শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের অভিযোগ, গত ৩১ আগস্ট ক্লাস চলাকালে বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ওই শিশুর সঙ্গে অশোভন আচরণ করেন। পরে বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই শিক্ষক বিদ্যালয়ে আসেননি।আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই শিক্ষক বিদ্যালয়ে গেলে তাঁকে আটকানোর চেষ্টা করেন কয়েকজন অভিভাবক। তবে একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।.খবর পেয়ে দুপুরের দিকে বিদ্যালয়ে যান উপজেলা শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিন সাঈদ। শিক্ষক নেতাদের সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ লোকজন তাঁকেও অবরুদ্ধ করে রাখেন। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ে থাকা শিক্ষক-কর্মচারীরা অবরুদ্ধ ছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁদের নিরাপদে বের করে নিয়ে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়।পরে শিশুটির বাবা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে রেয়াজুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।.উপজেলা শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিন সাঈদ আজ রাতে বলেন, ‘ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক বলেন, পরিস্থিতি বিবেচনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছবুর।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/xamlrpx7fk

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

২

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

৩

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

৪

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

৫

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

৬

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

৭

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

৮

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

৯

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১০

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১১

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১২

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১৩

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১৪

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১৫

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

১৬

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

১৭

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

১৮

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

১৯

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

২০