৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকে প্রথম শ্রেণিতে সপ্তম ক্রোকোম্বে

মুত্তিয়া মুরালিধরন, কার্টলি অ্যামব্রোস, অ্যালান ডোনাল্ড, কোর্টনি ওয়ালশ, ডেল স্টেইন…। চাইলে এমন আরও কয়েকজন কিংবদন্তির নাম বলা যায়। আপাতত এ কয়জনকে নিয়েই একটি প্রশ্ন: তাঁদের মধ্যে একটি মিল আছে। সেটা কী?হ্যাটট্রিক! হ্যাঁ, কিংবদন্তি বোলার হয়েও পেশাদার ক্যারিয়ারে তাঁরা হ্যাটট্রিক পাননি। মাত্র ২৪ বছরের ছোকরা হেনরি ক্রোকোম্বেকে দেখে তাই তাঁদের বেশ হিংসা হতে পারে। অসংখ্য বোলার যেখানে হ্যাটট্রিকের দেখা না পেয়ে ক্যারিয়ার শেষ করেছেন, সেখানে ক্রোকোম্বে আট দিনের ব্যবধানে পেয়েছেন দুটি হ্যাটট্রিক! সেটাও প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর দুই ম্যাচে!.কাউন্টি চ্যাম্পিয়নশিপে গত সপ্তাহে সমারসেটের বিপক্ষে সাসেক্সের ড্র ম্যাচে প্রতিপক্ষের প্রথম ইনিংসে শেষ দিকে তিন বলে তিন উইকেট নেন এ পেসার। এরপর গত বৃহস্পতিবার এসেক্সের বিপক্ষেও দলটির প্রথম ইনিংসে দেখা পান হ্যাটট্রিকের।চলতি মৌসুম শেষে সাসেক্স ছেড়ে সারেতে যোগ দিতে যাওয়া ক্রোকোম্বের বিধ্বংসী বোলিংয়ে ৩ উইকেটে ১৭১ থেকে ১৭৭ রানে অলআউট হয় এসেক্স। মাত্র ২৬ বলের ব্যবধানে এসেক্স অলআউট হওয়ার আগে কোনো রান না দিয়েই ১৪ বলের মধ্যে ৫ উইকেট শিকার করেন এই পেসার। এসেক্সের প্রথম ইনিংসে তাঁর বোলিং বিশ্লেষণ ৯.৫-১-৩৯-৫।.সমারসেটের প্রথম ইনিংসে ক্রোকোম্বের বোলিং বিশ্লেষণ ১৪-২-৫৬-৫। এই ইনিংসের ৫৮তম ওভারের চতুর্থ বলে ক্রেগ ওভারটনে আউট করার পর শেষ দুই বলে মিগায়েল প্রিটোরিয়াস ও জ্যাক লিচকে ফেরান ক্রোকোম্বে। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন তিনি।.আকিবকে কেন আয়নায় মুখ দেখতে বললেন গিলেস্পি.ক্রিকেট পরিসংখ্যানবিদ অ্যান্ড্রু স্যামসন জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বোলারের পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের ঘটনা এ নিয়ে সপ্তমবারের মতো দেখা গেল। ১৮৬৮ সালে প্রথম এ নজির গড়েন প্রয়াত ইংলিশ পেসার জর্জ ফ্রিম্যান। অন্য ছয়জন হলেন, জোগিন্দর রাও (১৯৬৩), মাইক প্রক্টর (১৯৭৯), ডিন হ্যাডলি (১৯৯৬), ওয়াসিম আকরাম (১৯৯৯), দীপক ধাপোলা (২০২৪) ও ক্রোকোম্বে।.গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে ক্রোকোম্বেকে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখন শৃঙ্খলাভঙ্গের কারণে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন দল থেকে বাদ পড়েছিলেন। চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ওয়ানডে স্কোয়াডে তাঁকে রাখা হবে—এমন খবরই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এ পেসারের ইংল্যান্ডের হয়ে এখনো অভিষেক হয়নি। চলতি কাউন্টি মৌসুমে এখন পর্যন্ত ২৩.১৫ গড়ে ৩৮টি উইকেট শিকার করেছেন ক্রোকোম্বে।

Source: https://www.prothomalo.com/sports/cricket/4hh1q98ew7

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১০

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১১

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১২

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৩

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৫

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৬

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৭

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৮

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

১৯

বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবে

২০