৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লেবাননে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৯ হাজার নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ৮ হাজার ৯২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ হাজার ৫৯৫ জন। লেবাননের জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সর্বশেষ গত মার্চ থেকে সংঘাত তীব্র হওয়ার পর লেবাননে ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ হাজার ৩৫৯ জন।হতাহতদের ৯৪ শতাংশই লেবাননের নাগরিক। বাকিদের মধ্যে রয়েছে সিরীয়, ফিলিস্তিনি ও অন্যান্য দেশের নাগরিকেরা। নিহত ও আহত ব্যক্তিদের ৮৬ শতাংশ পুরুষ। প্রায় এক-চতুর্থাংশের বয়স ১৮ বছরের কম।.ইসরায়েলের একের পর এক হামলায় লেবাননের স্বাস্থ্যসেবা খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে অ্যাম্বুলেন্সকর্মীদের ওপর ১৮০টি হামলা হয়েছে। নিহত হয়েছে ১৩৫ জন স্বাস্থ্যকর্মী। আহত হয়েছে আরও ৪১৬ জন।লেবাননে ইসরায়েলি হামলায় ৪০টি স্বাস্থ্যকেন্দ্র ও ১৮৪টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি হাসপাতাল। এর মধ্যে তিনটি হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।.লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ, জানালেন মার্কিন কর্মকর্তা.দেশটির জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সেনাবাহিনীর ধারাবাহিক হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল ও নাবতিয়েহ এলাকা। তবে দেশটির প্রায় সব প্রদেশেই হতাহতের ঘটনা ঘটেছে।ইসরায়েলিদের দাবি, তারা লেবাননে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এসব হামলায় ব্যাপকভাবে বেসামরিক মানুষের হতাহত হচ্ছেন। মার্চে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর, লেবাননেও হামলা জোরদার করেছে ইসরায়েলিরা।.লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩ হাজার ছুঁই ছুঁই.লেবাননে ‘ইকোসাইড’ চালানোর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে.লেবাননে এক দিনেই ১২০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, হুমকির মুখে যুদ্ধবিরতি

Source: https://www.prothomalo.com/world/middle-east/z5a0kbz257

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১০

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১১

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১২

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৩

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৪

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৬

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৭

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৮

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৯

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

২০