৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আয়কর রিটার্নে জীবনযাত্রার ৯ ধরনের খরচ জানাতে হয় কেন

বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্নে আপনাকে জীবনযাত্রার খরচ দেখাতে হয়। আপনি সারা বছর কী করলেন, কত খরচ করলেন। এই খরচ আপনার আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি না, তা পর্যালোচনা করতেই কর কর্মকর্তারা জীবনযাত্রার খরচ জানতে চান। রিটার্নে জীবনযাত্রার বিভিন্ন খাতের ৯ ধরনের তথ্য আপনাকে দিতে হবে। করদাতাকে রিটার্ন আইটি ১১গ (২০২৩)-তে জীবনযাপন-সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী দাখিল করতে হয়। জীবনযাত্রার খরচ পরিবারের অন্য কেউ দিলেও তা ওই ফরমের মন্তব্য কলামে লিখতে হবে।.১. পরিবারের ভরণপোষণ খরচমূলত সংসারের বাজার খরচের তথ্য বেশি দিতে হয়। এটি মাসের হিসাব নয়, সারা বছরের বাজার খরচসহ অন্যান্য খরচ লিখতে হবে।২. বাসাভাড়াএটি বাসাভাড়ার হিসাব। প্রতি মাসে ভাড়া দিলে কত, বাসাবাড়ি রক্ষণাবেক্ষণ খরচ কত করলেন, তা দিতে হবে। কেউ যদি কম বেতনের চাকরি করেন, কিন্তু থাকেন অভিজাত এলাকায়, তাহলে তা ধরা পড়বে। আপনার বেতন বা আয়ের সঙ্গে বাড়িভাড়ার সংগতি আছে কি না, তা দেখতেই এই কৌশল।৩. গাড়িআপনার যদি প্রাইভেট কার, মোটরসাইকেলসহ যেকোনো ধরনের গাড়ি থাকে, তাহলে এই গাড়ি ব্যবহারে আপনার খরচ কত হলো, তা লিখতে হবে। যেমন গাড়ির জ্বালানি, রক্ষণাবেক্ষণ, বিভিন্ন ধরনের মাশুল, চালকের বেতন—এসব তথ্য জানাতে হবে। আয়ের সঙ্গে গাড়ি ব্যবহারের সামর্থ্য আছে কি না, তা দেখা হয়।.৪. গ্যাস-বিদ্যুতের বিলপ্রতি মাসেই করদাতাদের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, মোবাইল, ইন্টারনেটের বিল পরিশোধ করতে হয়। এসবের হিসাব রাখবেন। কারণ, বছর শেষে রিটার্ন ফাইল দেখাতে হবে।৫. স্কুল-কলেজের টিউশন ফিআপনার আয় কম। কিন্তু সন্তানদের নামীদামি স্কুলে পড়ান। তা রিটার্নে দেখালেন। স্বাভাবিকভাবে কর কর্মকর্তার মনে প্রশ্ন উঠবে, সন্তানের পড়াশোনার খরচ আসে কীভাবে। এসব জানতেই সন্তানদের স্কুল-কলেজের টিউশনি ফি কত, তা জানাতে হয়। এ ছাড়া কোচিংয়েও অনেক টাকা খরচ করতে হয়। সব মিলিয়ে পরিবারের সদস্যদের শিক্ষা ব্যয়ের তথ্য সংরক্ষণ করবেন।৬. দেশ-বিদেশে ঘোরাঘুরিদেশ-বিদেশে ঘোরাঘুরির খরচও জানাতে হবে। এখন অনেকেই দেশে-বিদেশে ক্রেডিট কার্ডে খরচ করছেন, তা–ও জানাতে হবে।.৭. উৎসবের খরচঈদ-পূজাসহ বিভিন্ন উৎসব উপলক্ষে বেতন-ভাতার পাশাপাশি বোনাসের টাকা হাতে আসে। স্ত্রী-সন্তান, আত্মীয়স্বজন, বিশেষ বাজারসদাই করেছেন। এ ছাড়া অনেককে নগদ টাকাও দিয়েছেন। এসব খরচ রিটার্নে দিতে হবে।৮. উৎসে করসারা বছর আপনার বিভিন্ন খরচের উৎসে কর কেটে রাখা হয়। এগুলো হিসাব রাখবেন। এ ছাড়া সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর্তিত কর কেটে রাখা হয়। বিগত বছরে রিটার্নের ভিত্তিতে প্রদত্ত আয়কর ও সারচার্জও কত টাকা দিলেন, তা-ও রিটার্নে জানাতে হবে।৯. ঋণের সুদব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন উৎস থেকে নানা প্রয়োজনে ঋণ নিতে হয়। এসব ঋণের সুদ পরিশোধ করতে হয়। সেই সুদ বাবদ কত খরচ করলেন, তা-ও জানাতে হবে।

Source: https://www.prothomalo.com/business/personal-finance/2buoo611f4

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

১

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

২

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৩

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

৪

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

৫

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

৬

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

৭

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

৮

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

৯

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১০

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১১

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১২

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৩

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৪

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৫

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৬

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৭

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৮

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১৯

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

২০