২২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একটুর জন্য হলো না ইতিহাস, ভারতের কাছে জাপান হারল ২ রানে

না, জাপান পারেনি। ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল অবশ্য। তবে শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৫ ওভারের ম্যাচে ৩৩ রানের লক্ষ্য দিয়েও ২ রানে জিতেছে ভারত ক্রিকেট দল। ৩৩ রানের লক্ষ্যে ছুঁতে নেমে জাপান ৩ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৩০ রান। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ নেমে আসে ৫ ওভারে। এই ম্যাচে প্রথম বল থেকেই উইকেটে স্পিনাররা বড় টার্ন পেয়েছে। ম্যাচের পুরো ১০ ওভারই করেছেন স্পিনাররাই। আউটফিল্ডও ধীরগতির। সে কারণেই ভারতের ৩২ রানও জাপানের সামনে বড়ই মনে হচ্ছিল।.তবে ভারতের বোলিং ইনিংসের তৃতীয় ওভারে রবি বিষ্ণোই ১০ রান খরচ করার পর জাপান আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। শেষ ২ ওভারে দলটির দরকার ছিল ১৬ রান। একটা পর্যায়ে সেটা নেমে আসে ৮ বলে ৮ রানে। তবে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেলের সামনে সেটাও নিতে পারেনি জাপান। এর আগে বল হাতে জাপান যেটা করেছে, সেটাও হয়তো কেউই ভাবেনি। ইনিংসের প্রথম বল থেকে জাপানের বোলাররা ভালো বোলিং করেছেন। জাপানের অধিনায়ক কেনডেল কাদাওয়াকি-ফ্লেমিং যে তিন বোলার ব্যবহার, তিনজনই ছিলেন স্পিনার। এই স্পিনারদের সামনেই ধাক্কা খেয়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টুয়েন্টিতে ৩০ বলে সেঞ্চুরি করা অভিষেক আউট হয়েছেন প্রথম বলে, চার্লি হারা হিঞ্জের বলে। সর্বশেষ দুই টি-টুয়েন্টিতে ফিফটি পাওয়া সঞ্জু স্যামসন আউট হয়েছেন ৭ বলে ৯ রান করে। তিনি আউট হয়েছেন ইব্রাহিম তাকাহাসির বলে। ভারত যে ৩২ রান করতে পেরেছে সেটা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ১২ বলে ১৬ রানের ইনিংসে। ম্যাচ হারলেও জাপান অবশ্য বাহবা পেতে পারে। আইসিসি টি–টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে জাপান আছে ৪১ নম্বর, ভারত দুইয়ে। ভারত এই সংস্করণে টানা দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। প্রথমবার ভারতের বিপক্ষে খেলতে নেমেই জাপান থ্রিলার ম্যাচ উপহার দিয়েছে।.কেন জাপানের সঙ্গে ম্যাচ খেলল ভারতমূলত ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই ম্যাচটি। এর লক্ষ্য খেলাধুলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এবং মানুষে মানুষে যোগাযোগ আরও শক্তিশালী করা। এই ম্যাচের মাধ্যমে জাপানের কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে পেরেছে ভারত।এশিয়ান গেমসের বর্তমান আসর (২০তম) হচ্ছে জাপানে। গেমসে ক্রিকেট শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর। ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠায় গ্রুপ পর্বে খেলতে হচ্ছে না। ভারত কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ২৮ সেপ্টম্বর, প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

Source: https://www.prothomalo.com/sports/cricket/yktu97ujvl

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০