২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৮০ লাখ টাকা ঘুষ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশে এক অস্ট্রেলীয় নারীর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে প্রায় ৮০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, ব্যক্তিগত স্বার্থ হাসিলে কোনো বিদেশি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক মামলা।গ্রেপ্তার আওলাদ হোসেন (৫১) বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক। তিনি কুইন্সল্যান্ডের রেডব্যাঙ্ক প্লেইনস এলাকার বাসিন্দা। গতকাল সোমবার গুডনা ও রেডব্যাঙ্ক প্লেইনস এলাকার দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে পুলিশ।.মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশে নিহত ওই নারী আওলাদ হোসেনের স্ত্রী রেহেনা পারভিন। তাঁর মৃত্যুর ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নিজের নাম বাদ দেওয়া এবং তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যে আসামি বাংলাদেশে প্রায় ৮০ লাখ টাকা পাঠান।.তদন্তের সূত্রপাত ২০২৪ সালের সেপ্টেম্বরে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব থাকা ওই নারী নিখোঁজ হলে কুইন্সল্যান্ড পুলিশ বিষয়টি ফেডারেল পুলিশকে জানায়। এর পরদিনই বাংলাদেশে ওই নারীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর মৃত্যুকে অস্বাভাবিক ও রহস্যজনক হিসেবে উল্লেখ করা হয়।.বিদেশে কোনো অস্ট্রেলীয় নাগরিকের অস্বাভাবিক মৃত্যু বা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের এখতিয়ার রয়েছে অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের। সেই ক্ষমতাবলে তারা নিজস্ব তদন্ত শুরু করে। এর পাশাপাশি বাংলাদেশ পুলিশও পৃথক তদন্ত চালাচ্ছিল।তদন্তের অংশ হিসেবে পুলিশ সিডনি ও ব্রিসবেনের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে লেনদেনের ব্যাংকিং নথি জব্দ করে। পুলিশের দাবি, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই বছর ধরে বাংলাদেশে অর্থ পাঠিয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন আওলাদ হোসেন।.অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ফৌজদারি আইনে বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এ অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের কমান্ডার স্টিফেন জে বলেন, অস্ট্রেলিয়া কিংবা বিদেশে কোনো অপরাধের তদন্তপ্রক্রিয়া ঘুষ দিয়ে প্রভাবিত করার চেষ্টা গুরুতর ফৌজদারি অপরাধ। এ ধরনের কাজে জড়িত ব্যক্তিদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।পুলিশ জানিয়েছে, রেহেনা পারভিনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ উভয় দেশেই তদন্ত অব্যাহত রয়েছে।

Source: https://www.prothomalo.com/world/893vfbe9wa

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা

১

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি

২

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলাটা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

৩

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

৪

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

৫

মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান

৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা

৭

৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশালমিছিল

৮

তিন দিন ধরে পাহাড়ে মিমির বিয়ের অনুষ্ঠান, মামাবাড়িতে সাজ সাজ রব

৯

ভাঙন

১০

শেখ হাসিনার হত্যার নেশা, রক্তের স্বাদ এখনো যায়নি: রিজভী

১১

শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে

১২

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত

১৩

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ৬

১৪

জরায়ুমুখ ক্যানসার ঠেকাবে এইচপিভি টিকা

১৫

জাদুকর এসেছিল!

১৬

বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী

১৭

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

১৮

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

১৯

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক

২০