২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্রুত শূন্য পদে নিয়োগ দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা স্ত্রীকে, কিন্তু এসে শুনলেন এখানে গাইনি ডাক্তার নেই, অগত্যা ঝরে পড়ল খেদ, ‘আমরা গরিব মানুষ, বেসরকারি হাসপাতালে গিয়ে কীভাবে চিকিৎসা করাব?’ নাগরিকের এই খেদোক্তি নিঃসন্দেহে যেকোনো রাষ্ট্রের জন্যই দুঃখজনক, কিন্তু এই ডাক্তার না থাকার যে কারণ সাম্প্রতিক প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে, তাতে পুরো স্বাস্থ্যব্যবস্থা ও সামগ্রিকভাবে বাংলাদেশের প্রশাসনিক দুর্বলতাই স্পষ্ট হয়ে উঠেছে। ২০১২ সালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করে কার্যক্রম শুরু হলেও উপযোগী জনবল এখনো নিয়োগ দেওয়া হয়নি। ২২০টি অনুমোদিত পদের বিপরীতে শূন্য পদ রয়েছে ৬৭টি। চিকিৎসকের ৪১টি পদের মধ্যে ২৫টিই শূন্য; নেই প্রসূতি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ। জনবলের অভাবে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম মেশিন ব্যবহার করা হচ্ছে না। একজন মেডিক্যাল টেকনোলজিস্ট দিয়ে সামলাতে হচ্ছে পুরো প্যাথলজি বিভাগ। .জীবন-মরণের মুখোমুখি হয়ে মানুষ হাসপাতালে যায়, যেখানে সামান্য বিলম্বই মৃত্যুর কারণ হতে পারে। তাই চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষায় লোকবলের এই চরম ঘাটতি কেবল একটি সাধারণ প্রশাসনিক সংকট নয়, বরং নাগরিকদের জন্য এক গভীর উদ্বেগজনক পরিস্থিতি।সরকারি হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা ব্যাহত হওয়ায় একটা আর্থিক চাপও পড়ে স্থানীয়দের ওপর, বিষয়টি মোটেও উপেক্ষা করা উচিত নয়।এই হাসপাতালে স্থানীয় বিভিন্ন চা-বাগানের দরিদ্র রোগীরাও আসে। কিন্তু প্রায়ই তাদের জেলা হাসপাতালে পাঠাতে হয় অথবা বাধ্য হয়ে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালের দিকে ভিড়তে হয়, যা সামগ্রিকভাবে আর্থিক চাপও তৈরি করে।স্বাস্থ্য খাতের এই ধরনের জনবলসংকট কেবল একটি হাসপাতালের বিষয় নয়। সম্প্রতি জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে শূন্য পদের সংখ্যা ১১ হাজার ৪৯৫ (প্রথম আলো, ৭ সেপ্টেম্বর ২০২৬)। এই তথ্য থেকে স্বাস্থ্য খাতে জনবলসংকটের তীব্রতা বুঝতে পারি। কিন্তু শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ১৪ বছরেও নিয়োগ সম্পন্ন হলো না, এতে বাংলাদেশের উন্নয়নের একটা প্রবণতাও স্পষ্ট হয়। ফলে আমরা এই প্রশ্ন উত্থাপন না করে পারি না, উপযুক্ত জনবল নিয়োগ না দিয়ে কেবল অবকাঠামোগত উন্নয়ন করে আদৌ নাগরিকের সুফল হয় কি না।.প্রতিবেদন থেকে জানতে পারছি, জনবল চেয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হলেও প্রয়োজনীয় জনবল পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে শূন্য পদগুলোতে চিকিৎসক, কনসালট্যান্ট এবং প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। মনে রাখা দরকার, আমাদের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সবচেয়ে ভরসার জায়গা হচ্ছে সরকারি চিকিৎসাকেন্দ্রগুলো।

Source: https://www.prothomalo.com/opinion/editorial/wflp3bjks7

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত–পাকিস্তান বলেই ফাইনালের চেয়েও বেশি কিছু

১

মালিকদের সুবিধাই কি সরকারের অগ্রাধিকার

২

দৃশ্যশিল্পে শব্দের শরীর

৩

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৫

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৬

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৭

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৮

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৯

মিরপুরে বাসে আগুন, আটক ২

১০

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

১১

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১২

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১৩

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১৪

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৫

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৬

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৭

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৮

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৯

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

২০