৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে যাবে না জিম্বাবুয়ে, হবে না ত্রিদেশীয় সিরিজ

আগামী বছরের শুরুতে পাকিস্তানে একটি তিন জাতি ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল, যেখানে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে খেলা ছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। কিন্তু জিম্বাবুয়ে এই সফর থেকে সরে দাঁড়ানোর কারণে ভেস্তে যাচ্ছে পুরো আয়োজনই।ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক হিসাব-নিকাশ না মেলাতেই সিরিজ থেকে সরে গেছে জিম্বাবুয়ে। তবে পিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট দুই পক্ষই অন্য কোনো ফাঁকা সময়ে নতুন দ্বিপক্ষীয় সিরিজের সূচি বের করার চেষ্টা চালাচ্ছে।.আগামী বছর জানুয়ারিতে হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজটি। সেটির বদলে এখন কেবল পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে একটা দ্বিপক্ষীয় সীমিত ওভারের সিরিজ হতে যাচ্ছে। এমনকি ওই সফরে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলার যে পরিকল্পনা ছিল আয়ারল্যান্ডের, সেই সম্ভাবনাও এখন মিলিয়ে গেছে বলে জানতে পেরেছে ক্রিকইনফো।আয়ারল্যান্ড ক্রিকেটের এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘পিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ড যৌথভাবে সফরের নতুন সূচি চূড়ান্ত করতে কাজ করছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’.দুই বোর্ডই একমাত্র টেস্টসহ পুরো সফর নিয়ে জোর প্রচারণা চালিয়েছিল। তবে অগ্রাধিকারের তালিকা বদলে যাওয়ায় টেস্ট ম্যাচটির সম্ভাবনা এখন একেবারে নেই বললেই চলে।ওয়ানডে বিশ্বকাপের বছরে বেশি বেশি ৫০ ওভারের ক্রিকেট খেলতে চায় পাকিস্তান, এ নিয়ে তারা লুকোছাপাও করেনি। আগামী মাসেই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের স্বাগতিক হতে যাচ্ছে তারা। এরপর বাংলাদেশে গিয়ে পাকিস্তান দলের পাঁচটি ওয়ানডে খেলার কথা চলছে বলেও জানিয়েছে ক্রিকইনফো। এরপর আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে গিয়ে পাকিস্তানের আরও পাঁচটি ওয়ানডে খেলার সিদ্ধান্তও চূড়ান্ত।.অন্যদিকে আয়ারল্যান্ড চোখ রাখছে আগামী ফেব্রুয়ারির বিশ্বকাপ বাছাইপর্বের দিকে। লক্ষ্য আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। পাকিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজটি তাই আইরিশদের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।

Source: https://www.prothomalo.com/sports/cricket/0348o512ub

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০