৭ অক্টোবর ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঝড় তোলেন শ্রেয়াস আইয়ার। ৪৩ বলে অপরাজিত ১০২ রানের ইনিংসে টি-টুয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ভারত অধিনায়ক। সেই দুর্দান্ত ইনিংসের পুরস্কারও পেয়েছেন দ্রুত। আইসিসির টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন আইয়ার। অন্যদিকে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ হারিয়েছেন টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। তাঁকে সরিয়ে আবার শীর্ষে উঠেছেন আফগানিস্তানের রশিদ খান।.ক্যারিয়ারে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকেছেন আইয়ার। উঠে এসেছেন ৭ নম্বরে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তাঁর ওপরে আছেন শুধু দুজন। এক নম্বরে আছেন ঈশান কিষান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টুয়েন্টিতে ২৭ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন। ১০ বলে ২১ রান করা অভিষেক শর্মা আছেন দুইয়ে।তালিকার তিন, চার, পাঁচ নম্বরে আছেন যথাক্রমে পাকিস্তানের সাহিবজাদা ফারহান, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জস বাটলার।.আবরার তাঁর জায়গা হারিয়েছেন এশিয়ান গেমসে গড়পড়তা পারফরম্যান্সে। এশিয়ান গেমসের সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে আবরার উইকেট নিয়েছেন একটি। দুইয়ে নেমে গেছেন তিনি।.অন্যদিকে রশিদ খান আবারও শীর্ষে উঠে অষ্টমবারের মতো টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা দখল করেছেন। অন্য যেকোনো বোলারের চেয়ে দ্বিগুণের বেশি সময় এই অবস্থানে কাটিয়েছেন এই লেগ স্পিনার। উন্নতি হয়েছে ভারতের বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের। সর্বশেষ তিন ম্যাচে ছয় উইকেট নেওয়া অক্ষর ১৬ ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন। র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসানও। নাসুম তিন ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন। আর মেহেদী ১০ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৯ নম্বরে। নাসুম সর্বশেষ দুই ম্যাচে উইকেট নিয়েছেন একটি, মেহেদী তিনটি।.ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ২২৩ রানের ইনিংস খেলেছিলেন শুবমান গিল। ওয়ানডেতে এটি তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। সেই ইনিংসের পর ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ভারতের এই ব্যাটসম্যান। দুই নম্বরে থাকা ড্যারিল মিচেলের সঙ্গে গিলের ব্যবধান এখন ৪৭ পয়েন্ট।.র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন মিচেল। কারণ, প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা বিরাট কোহলি পরের দুই ম্যাচে করেছেন ২৯ রান ও শূন্য। ফলে এক ধাপ নেমে তিন নম্বরে চলে গেছেন ভারতের সাবেক অধিনায়ক। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় ভূমিকা রেখেছেন শাই হোপ। অপরাজিত ১৬২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছেন তিনি।.হঠাৎ কেন ভারত দলে ভুবনেশ্বর কুমার.ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারতের লোকেশ রাহুলও। তবে তাঁর ১০০ রানের ইনিংসটি শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেনি। তবু র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন রাহুল। উঠে এসেছেন ১০ নম্বরে।বোলারদের তালিকায়ও নতুন মুখ এসেছে সেরা দশে। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিন উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস। র‍্যাঙ্কিংয়ে এখন ১০ নম্বরে আছেন তিনি।.সকালে নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত, রাতে অধিনায়ক হলেন স্মৃতি

Source: https://www.prothomalo.com/sports/cricket/per47aaj0s

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০