২৭ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

মনে হচ্ছে ১৭০ এর বেশি রান হলে তাড়া করা কঠিন হবে, ভারত–নিউজিল্যান্ডের তৃতীয় টি–টুয়েন্টি শুরুর পর কয়েক ওভার দেখে এক্সে লিখেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। সে হিসাবে ওয়েলিংটনে নিউজিল্যান্ড ভালোই রান তুলেছিল।দলটি টসে হেরে ব্যাটিং করতে নেমে তুলেছিল ১৯৮ রান। তবে সেই রান ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়েই পেরিয়ে গেছে ভারত। নিউজিল্যান্ডকে তাদেরই দেশের মাটিতে নতুন ধারার টি–টুয়েন্টি শিখিয়ে পাঁচ ম্যাচের সিরিজটা দুই ম্যাচ হাতে রেখেই জিতে গেল ভারত। .রান তাড়ায় ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী যেভাবে ব্যাটিং করেছেন, তাতে বোলারদের জন্য শুধুই মায়াই হতে পারে। দুজনে মিলে ওপেনিং জুটিতে রান তুলেছেন ১৩৩, আর সেটা মাত্র ৪৪ বলে।.দলের প্রথম ৫০ এসেছে মাত্র ২.২ ওভারে, যা আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫০ রান তোলার যৌথ রেকর্ড। দলটি ১০০ রান তুলেছে মাত্র ৫ ওভারে, যা এই সংস্করণে দ্রুততম। ৬ ওভারে ভারতের রান ছিল ১১৮, যা আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে পাওয়ার প্লেতে পূর্ণ সদস্য দেশের সর্বোচ্চ।.সবার অপেক্ষাই আনন্দ টেস্ট অধিনায়কের.এমন ঝড় তোলার মূল নায়ক অভিষেক শর্মা। ৩৫ বলে সেঞ্চুরি করেছেন এই ভারতীয় ওপেনার, যা ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম (যৌথভাবে), এখানে তাঁর সঙ্গী রোহিত শর্মা। ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরিটাও অভিষেকের, গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ৩৫ বলের কমে সেঞ্চুরি আছে ৭টি।শেষ পর্যন্ত অভিষেক আউট হয়েছেন ৩৮ বলে ১১৩ রান করে। ১১ ছক্কা ও ৯ চারে তিনি যখন আউট হয়েছেন তখন ভারতের দরকার ১০ ওভারে মাত্র ২১ রান। .আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে অভিষেকের সেঞ্চুরি এখন ৪টি। এই সংস্করণে ৫টি সেঞ্চুরি আছে রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েলের। স্বীকৃত টি–টুয়েন্টিতে অভিষেকের সেঞ্চুরি এখন ১১টি। তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে বাবর আজম (১৩) ও ক্রিস গেইলের (২২)।অভিষেকের এমন পিটুনিতে ১৯ বলে ৪৫ রান করেও আড়ালে পড়ে গেছেন সূর্যবংশী। এর আগে নিউজিল্যান্ড ৩ উইকেটে ১৯৮ রান তুলেছিল ড্যারিল মিচেলের অপরাজিত ৮৯ রানের ইনিংসে।.টেস্টের আগের দিন ব্যথা পেলেন মুশফিক, খেলতে তৈরি লিটন

Source: https://www.prothomalo.com/sports/cricket/3np71rz8xf

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০