৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেছেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। পরে তাঁকে উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।আজ বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।.ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। অভিযান চলাকালে জরিমানা কমিয়ে দেওয়ার কথা বলে ম্যাজিস্ট্রেটের এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী। পরে ওই টাকা তাঁর কাছ থেকে পাওয়া গেছে বলেও দাবি করেন তাঁরা।এ নিয়ে উত্তেজনা তৈরি হলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ।.ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার ফোনে কল করা হয়। তবে তিনি ফোন ধরেননি। তাঁকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুটপাত উচ্ছেদ অভিযানে এসেছিলেন। ফুটপাতে দোকান থাকার অভিযোগে কয়েকজনকে জরিমানা করেন তিনি। জরিমানার রসিদ দেওয়াকে কেন্দ্র করে দোকানিদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।.ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। প্রকৃত ঘটনা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।প্রশাসক আরও বলেন, অতীশ দর্শী চাকমা ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত ম্যাজিস্ট্রেট নন। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং ফুটপাত উচ্ছেদসহ বিভিন্ন অভিযান পরিচালনার জন্য তিন মাসের জন্য ঢাকা উত্তরে ১০ জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। অতীশ দর্শী চাকমা তাঁদের একজন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/xfiysm6kgv

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠার অঙ্গীকার

১

উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

২

গ্যাসের সরবরাহ কমেছে, এমন চলবে কত দিন

৩

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, কর্মীদের মিলনমেলা

৪

নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

৫

এইচএসসিতে দুই বিষয় পর্যস্ত অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষার সুযোগ

৬

ডেসকোর যেই নম্বরের প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা

৭

ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’

৮

তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু

৯

হল্টারনেক স্টেটমেন্ট ব্লাউজে দেওয়ালি লুকে আলিয়া

১০

কোয়ান্টাম জগৎ: মহাবিশ্ব কীসের তৈরি, কণা নাকি তরঙ্গ

১১

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

১২

নিজের সেঞ্চুরির চেয়ে দলের জয়ই মুখ্য

১৩

‘সখী, ভালোবাসা কারে কয়!’

১৪

৯ বছর পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষকেরা, প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

হোমনায় বসতবাড়ির আড়ালে জুয়ার আসরের অভিযোগ !

১৬

কালীগঙ্গার পাড়ে কাকের কলতানে সন্ধ্যার ঘণ্টাধ্বনি

১৭

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক

১৮

মিরপুরের হতাশা ভুলে সিলেটে কি ভাগ্য ফিরবে বাংলাদেশের

১৯

পুতিন যে কৌশলে ট্রাম্পকে কাজে লাগিয়েছেন

২০