৮ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোল মাত্র একটি। জয় নিয়ে মাঠ ছাড়লেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশের। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তাই ফিনিশিংয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পুরোনো সমস্যা কাটিয়ে উঠতে অনুশীলনে ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা করছেন কোচ টমাস ডুলি।গতকাল ঘণ্টা দুয়েকের অনুশীলনে লম্বা সময় ধরে চলে শুধু গোলের মহড়া। শ্রীলঙ্কা দলে লম্বা গড়নের ফরোয়ার্ড থাকায় তাদের সামলানোর কৌশলও ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষকে আবারও ‘নম্বর নাইন’ পজিশনে খেলানোর ভাবনা রয়েছে কোচের। আগামীকাল ফারহান আলী ও হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার সম্ভাবনাও নতুন পরিকল্পনায় ভূমিকা রাখছে।.অনুশীলনে নামার আগে প্রথম আলোকে মুঠোফোনে ফিনিশিংয়ের সমস্যা নিয়ে ডুলি বলেন, ‘গোল নিয়ে আমাদের প্রতি ম্যাচেই ভাবতে হয়। ভুটানের সঙ্গে এত এত আক্রমণ, তবু গোল মাত্র একটি! আমি খেলোয়াড়দের দোষ দিতে চাই না। তবে একজন পরীক্ষিত স্ট্রাইকার থাকলে এ রকম হতো না। যাকেই ওই পজিশনে দিচ্ছি, ব্যর্থ হচ্ছে। দ্রুত এর সমাধান দরকার।’. গোলের সমস্যা কাটাতে শেখ মোরছালিনকে ফেরাতে চায় দল। যদিও এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি এই ফরোয়ার্ড। তবে মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মোরছালিন বলেছেন, ‘এখন আমি পুরোপুরি সুস্থ। দলে সুযোগ পেলে ভালো কিছু করতে পারব।’ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোল না হওয়া নিয়ে তাঁর মন্তব্য, ‘বেশি গোল না হওয়ায় একদিক থেকে ভালোই হয়েছে। বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে। এখন আর সে সুযোগ নেই। সবাই গোলের জন্য ক্ষুধার্ত।’ তবে শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না মোরছালিন, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। তাদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।’.গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম.ভুটান ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পাওয়া তপু বর্মণও অনুশীলনে ফিরেছেন। তবে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। পরের ম্যাচে তাঁকেও দলে চায় টিম ম্যানেজমেন্ট।তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। আজ এই গ্রুপে দুটি ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। ১১ বারের দেখায় দুই দলই জিতেছে চারটি করে ম্যাচ, বাকি তিন ম্যাচ ড্র।.রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। এই ম্যাচের ফলের দিকে চোখ থাকবে বাংলাদেশেরও। দুই দলের ৯ বারের লড়াইয়ে শ্রীলঙ্কা জিতেছে সাতবার, ভুটানের জয় দুটি। শ্রীলঙ্কা জিতলে কিংবা ম্যাচ ড্র হলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। ভুটান জিতলে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হয়ে উঠবে সেমিফাইনালে ওঠার লড়াই।তার আগে গোলের সুযোগ কাজে লাগানোর দক্ষতা বাড়াতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তাই ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টাতেই ব্যস্ত লাল-সবুজের দল।.বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন বললেন মোরছালিন

Source: https://www.prothomalo.com/sports/x0f92m7080

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে আরামকোর ভবনে হামলা, ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭২

১

‘আব্বা, আপনার বেতন আমার লাগবে না, শুধু আপনি হলেই হতো আমার’

২

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ৩ সন্দেহভাজন আটক

৩

নামের মিল হওয়ায় বিনা অপরাধে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ

৪

‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা’

৫

শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী

৬

উইগ্রো টেকনোলজিস: কৃষির সাথে, কৃষকের পাশে যে প্রতিষ্ঠান | এক বাংলাদেশ এক ইন্টারনেট

৭

আঁধার ঠেলে ২৮ বছর; খুলনায় প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন

৮

ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে

৯

আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী

১০

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

১১

গানে গানে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

১২

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী

১৩

ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল

১৪

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ এক আইনজীবীর

১৫

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি

১৬

টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার

১৭

ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ

১৮

শ্যামাপূজা আজ

১৯

দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

২০