৯ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজ, মুক্তির আগেই মৃত্যু

আদালত থেকে জামিন পেয়েছিলেন গতকাল রোববার। কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজও। কিন্তু প্রয়োজনীয় অনাপত্তিপত্র (ক্লিয়ারেন্স সার্টিফিকেট) না আসায় মুক্তি মেলেনি। পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন, আজ সোমবার কারাগার থেকে বাড়ি ফিরবেন তিনি। সেই অপেক্ষার অবসান হয়েছে মৃত্যুসংবাদে। এমনই এক মৃত্যুর ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলা কারাগারে। মারা যাওয়া ব্যক্তির নাম রঞ্জিত কুমার ঘোষ (৭৫)। তিনি জেলার সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। .গতকাল রঞ্জিত কুমারের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। কিন্তু রাত পর্যন্ত মুক্তির বিষয়ে কোনো ক্লিয়ারেন্স সার্টিফিকেট (অনাপত্তিপত্র) কারা কর্তৃপক্ষ পায়নি। সে জন্য তাঁকে মুক্তি দেওয়া যায়নি। আজ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আসার সম্ভাবনা ছিল। এর মধ্যে তিনি মারা গেলেন।জাহানারা বেগম, জেল সুপার.রঞ্জিত কুমারের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেল সুপার জাহানারা বেগম। তিনি বলেন, কিছুদিন ধরে রঞ্জিত কুমার শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কারা অভ্যন্তরে হাসপাতালে তাঁকে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি হঠাৎ বেশি অসুস্থতা অনুভব করলে তাঁকে কারা কতৃপক্ষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জেল সুপার আরও বলেন, গতকাল রঞ্জিত কুমারের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। কিন্তু রাত পর্যন্ত মুক্তির বিষয়ে কোনো ক্লিয়ারেন্স সার্টিফিকেট (অনাপত্তিপত্র) কারা কর্তৃপক্ষ পায়নি। সে জন্য তাঁকে মুক্তি দেওয়া যায়নি। আজ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আসার সম্ভাবনা ছিল। এর মধ্যে তিনি মারা গেলেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।.স্বজনদের বরাতে জানা গেছে, জুলাই আন্দোলনের একটি মামলায় রঞ্জিত কুমারকে গত আগস্টে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকেই তিনি কিশোরগঞ্জ জেলা কারাগার–১–এ বন্দী ছিলেন। শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন রঞ্জিত।রঞ্জিত কুমারের ভাগনে মৃণাল কান্তি ঘোষ বলেন, গতকাল তাঁর মামার জামিন হয়। আজ কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। কিন্তু মুক্তির পরিবর্তে কারা কর্তৃপক্ষ মৃত্যুর খবর দিয়েছে।.কারাগারে অবস্থানকালে রঞ্জিত কুমারের শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানান মৃণাল কান্তি। এ সময় তাঁর মামার যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে কি না এবং কী কারণে মৃত্যু হয়েছে, এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্বজনেরা।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/lnt6pct3s6

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাক্সা নুডলস স্যুপের রেসিপি

১

মেয়েটি কলবেল চাপছিল, গেট খোলার আগেই ছুরিকাঘাত

২

তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

৩

কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজ, মুক্তির আগেই মৃত্যু

৪

সংসদে হাসনাতের দীর্ঘ প্রশ্ন, লিখিত নোটিশের পরামর্শ প্রতিমন্ত্রীর

৫

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়

৬

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ডে

৭

নতুন কর্মসংস্থানই যথেষ্ট নয়

৮

দূষণে হাঁসফাঁস করছে দিল্লি

৯

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন

১০

হোমনায় অলক সিন্ডিকেটের অদৃশ্য ক্ষমতার উৎসে চলছে জমজমাট জুয়ার আসর

১১

ক্ষমতার স্বার্থে কি পুরোনো শত্রুরা এক হতে পারে

১২

মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত

১৩

বিলিয়ন ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ, তালিকায় কারা

১৪

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

১৫

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

১৬

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন…

১৭

আপনার অবর্তমানেও সন্তানের পড়াশোনা চলবে, কীভাবে করবেন শিক্ষাবিমা

১৮

ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা

১৯

ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, গ্যাস উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

২০