১৪ নভেম্বর ২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

৩৩ মিনিটেই ৪ গোল। তিয়ানি রেইন্ডার্সের হ্যাটট্রিক! প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য তখনই লিখে ফেলেছে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত গ্রিসের জালে গুনে গুনে ৭ গোল। নেশনস লিগে এমন বিধ্বংসী জয়ে কোয়ার্টার ফাইনালের আরও কাছে চলে গেল ডাচরা।আমস্টারডামে নেদারল্যান্ডসের এই দাপুটে জয়ের দিনে বেলগ্রেডে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। .ম্যাচের ৪ মিনিটের মাথায় ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গ্রিসের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আল হিলালের এই উইঙ্গার । এরপর ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার রেইন্ডার্স। ১৮ মিনিটে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করার পর ৩৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিকও। এবার দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।. প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডোনিয়েল মালেনের ক্রস থেকে গোল করেন ইউরিয়েন টিম্বার। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৫-০। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান আর্সেনালের এই ডিফেন্ডার। পরে মালেনের প্রথম স্পর্শের দুর্দান্ত শটে ৭-০ গোলের জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের। .বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে.অথচ গত মাসেই এই গ্রিসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস। পরে রেইন্ডার্সের গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ করে ডাচরা। এবার সেই গ্রিসকেই রীতিমতো উড়িয়ে দিলেন জাভি হার্নান্দেজের শিষ্যরা।. এদিকে বেলগ্রেডে জার্মানির কাছে ৩-১ গোলে হেরেছে সার্বিয়া। ম্যাচের শেষ দিকে ৯ জন নিয়ে খেলতে হয়েছে সার্বিয়াকে।গ্রুপ এ২-তে এখন ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৮ পয়েন্ট করে নিয়ে পরের দুই স্থানে গ্রিস ও জার্মানি। ৫ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া সার্বিয়া এরই মধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে সোমবার বার্লিনে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্য ম্যাচে গ্রিস খেলবে সার্বিয়ার বিপক্ষে।

Source: https://www.prothomalo.com/sports/football/3cnm9h0i2e

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

১

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

২

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

৩

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি

৪

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

৫

তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি

৬

বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে এসে থানায় ৬ ঘণ্টা, তরুণ বললেন ‘বিচিত্র অভিজ্ঞতা’

৭

মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো

৮

বাসদ–মার্ক্সবাদীর কনভেনশনে অংশ নিলেন ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারা

৯

কুষ্টিয়ায় এনসিপির এমপি নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

১০

শ্রমিক দল নেতাকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১১

একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ

১২

এক দিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্ট মার্টিন

১৩

৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা

১৪

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থা কমছে ইউরোপের

১৫

ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি

১৬

দুই মাসে কাটা হয়েছে চার শতাধিক গাছ

১৭

ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান

১৮

বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫

১৯

দজ্জালের ছায়া ও আমেরিকার আয়না

২০