১৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এদিকে মূল অভিযুক্ত রাহুলকে (২২) গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বিকেলে বগুড়া শহরের নারুলী এলাকায় এই মানববন্ধন হয়। এতে অন্যান্যের মধ্যে বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী বক্তব্য দেন। গতকাল শনিবার বিকেলে নারুলী এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।.এ ঘটনায় অভিযুক্ত রাহুল ও তাঁর দাদা-দাদিকে আসামি করে আজ রোববার বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল চারটার দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করার এক পর্যায়ে রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পান। বিষয়টি জানাজানি হলে রাহুল পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁর দাদি ও দাদাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, অভিযুক্ত রাহুল পলাতক। তবে তাঁর দাদা ও দাদিকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/8xdzmt953w

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান

১

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

২

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান

৩

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৪

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৫

গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো

৬

শ্রমিক অসন্তোষে সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ

৭

শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের কৌশল?

৮

কাতারে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

৯

অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে

১০

বাড়িতে একা থাকতেন প্রবাসী, রাতে দরজার সামনে পড়ে ছিল মরদেহ

১১

উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট

১২

আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

১৩

১৫ ঘণ্টার বিমানভ্রমণ আর ৩ দিনের প্রস্তুতি—প্রোটিয়াদের বিপক্ষে পাহাড়সম চ্যালেঞ্জ বাংলাদেশের

১৪

১৭ বছর ধরে ঘরহারা জিয়া গাইন ও মিনতিরা, জলবায়ু সম্মেলন তাঁদের কী দেবে

১৫

কেন ঘন ধোঁয়ায় ঢেকে গেল তেহরানের আকাশ?

১৬

স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে

১৭

‘মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, অপু–বুবলী নন, কাকে বলেছিলেন শাকিব

১৮

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান

১৯

ইসরায়েলি হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

২০