১৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ ঘণ্টার বিমানভ্রমণ আর ৩ দিনের প্রস্তুতি—প্রোটিয়াদের বিপক্ষে পাহাড়সম চ্যালেঞ্জ বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত যতবারই বাংলাদেশ টেস্ট খেলেছে, কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। তবু যা একটু আশা, তা সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশ অবিশ্বাস্য কিছু জয় পেয়েছে বলেই। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য জয়ের স্মৃতি এখনো তাজা বলেই হয়তো দক্ষিণ আফ্রিকায় সমীহ পাচ্ছে বাংলাদেশ দল। জোহানেসবার্গে আজ শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথমটি।টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের এই সিরিজের আগে অবশ্য ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ওদিকে দুর্দান্ত ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২–১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা।এসবের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টই বাংলাদেশ এমন উইকেটে খেলেছে, যেখানে পেসারদের জন্য তেমন সাহায্য ছিল না। বল পুরোনো হয়ে যাওয়ার পর তারা কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি।. ওদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম দিন থেকেই ব্যাটসম্যানদের পরীক্ষা নেবে পেসারদের গতি আর বাউন্স; কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ দল প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে মাত্র তিন দিন। তার আগে ১৫ ঘণ্টার দীর্ঘ বিমান ভ্রমণের ধকল তো আছেই।গতকাল বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেনের সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এল এই প্রসঙ্গ। সব প্রশ্নে তাঁর কথার সুর ছিল একই, ‘সত্যি বলতে, কন্ডিশন অনুযায়ী নিজেদের প্রস্তুত করার জন্য হাতে খুব বেশি সময় ছিল না। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের দায়িত্ব। আমরা জানি, কাজটা কঠিন।’কঠিন কাজটাকে সহজ করতে দলের তুলনামূলক অভিজ্ঞদের পরামর্শ চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে তাঁরাও ভালো করেই জানেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলা কতটা কঠিন। সেখানে অন্তত ৫ ইনিংস ব্যাট করেছেন, বাংলাদেশের এমন কোনো ব্যাটসম্যানের পঁচিশ গড়ও নেই।.দক্ষিণ আফ্রিকার একাদশে হামজা, সঙ্গে আর কারা. আজ শুরু প্রথম টেস্টের জন্য গতকাল প্রোটিয়ারা যে একাদশ ঘোষণা করেছে, সেটি বাংলাদেশের ব্যাটসম্যানদের ভয় আরও বাড়িয়ে দিতে পারে। চোটের কারণে এনরিক নরকিয়া ছিটকে গেলেও চার পেসার আর অফ স্পিনার সাইমন হারমারকে নিয়ে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ অবশ্য এবারও শেষমুহূর্তে উইকেট দেখেই একাদশ সাজাবে।তাদের জন্য অবশ্য একটা মধুর সংকট তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্ট। সিলেটে ডাবল সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় একাদশে থাকবেন, তা একরকম নিশ্চিতই; কিন্তু তিনি ওই ম্যাচটা খেলেছিলেন মুমিনুল হক মাথায় আঘাত পাওয়ায়। সেই মুমিনুলও এখন আছেন দলে।একাদশ নিয়ে অধিনায়ক নাজমুল স্পষ্ট কিছু না বললেও সাত ব্যাটসম্যানের সঙ্গে স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ ও তিন পেসার নিয়ে একাদশ গড়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের পেসারদের সমীহর চোখেই দেখছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমার গতকাল বলা কথাটাই শুনুন, ‘আমরা তাদের যথেষ্ট সমীহ করি। অস্ট্রেলিয়ায় তারা কীভাবে স্বাগতিকদের চাপে ফেলেছিল, সেটা আমরা দেখেছি।’টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর জায়গাটা এখন দক্ষিণ আফ্রিকার, বাংলাদেশ আছে ৮ নম্বরে; কিন্তু মাঠে এই ব্যবধান যে কমে আসতে পারে, গত আগস্টেই সেটি বাংলাদেশ দেখিয়েছে ডারউইনে। অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দেবে, কে ভেবেছিল তা! এবারও তাই অভাবনীয় কিছুর প্রত্যাশা বাংলাদেশ করতেই পারে।.১৬ টেস্টে ১৪ হার, ৯টিই ইনিংস ব্যবধানে— এবার কি বদলাবে বাংলাদেশের ভাগ্য

Source: https://www.prothomalo.com/sports/cricket/j37wovoj5w

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান

১

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

২

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান

৩

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৪

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৫

গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো

৬

শ্রমিক অসন্তোষে সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ

৭

শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের কৌশল?

৮

কাতারে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

৯

অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে

১০

বাড়িতে একা থাকতেন প্রবাসী, রাতে দরজার সামনে পড়ে ছিল মরদেহ

১১

উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট

১২

আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

১৩

১৫ ঘণ্টার বিমানভ্রমণ আর ৩ দিনের প্রস্তুতি—প্রোটিয়াদের বিপক্ষে পাহাড়সম চ্যালেঞ্জ বাংলাদেশের

১৪

১৭ বছর ধরে ঘরহারা জিয়া গাইন ও মিনতিরা, জলবায়ু সম্মেলন তাঁদের কী দেবে

১৫

কেন ঘন ধোঁয়ায় ঢেকে গেল তেহরানের আকাশ?

১৬

স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে

১৭

‘মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, অপু–বুবলী নন, কাকে বলেছিলেন শাকিব

১৮

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান

১৯

ইসরায়েলি হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

২০