অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল প্রত্যক্ষদর্শী হিসেবে ২০০৫ সালের ১৪ নভেম্বরের ঘটনার স্মৃতিচারণা করেন। তিনি দুই শহীদ বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই শহীদ পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
স্মরণসভায় আরও বক্তব্য দেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এবং মুনতাসির আহমেদ।

Source: https://www.prothomalo.com/bangladesh/8gnduinocg
মন্তব্য করুন