২২ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগান সামনে রেখে ১৩ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব গতকাল শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয়, আন্তকলেজ ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা। পাশাপাশি তিনটি পর্যায়েই অনুষ্ঠিত হয়েছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।.এবারের উৎসবে দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিকেরা অংশগ্রহণ করেন। বিতার্কিক, বিচারকসহ এই আয়োজনে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত ছিলেন।উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিব বিন আবদুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দুর্বার শামিত আদি। পুরো আয়োজনের আহ্বায়ক (কনভেনর) হিসেবে দায়িত্ব পালন করেছেন জেইউডিওর সভাপতি আল লুবান।আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কএবারের ২১তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং রানার্সআপ হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিইউসি)।.আন্তকলেজ বিতর্ক১৫তম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)। রানার্সআপ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)।এর আগে প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব (এসিসিডিসি), ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস), রাজউক কলেজ ডিবেট ক্লাব (আরসিডিসি) এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)।আন্তস্কুল বিতর্কএবারের আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট (আইডিসি-৮) এবং রানার্সআপ হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব টেন (আইডিসি-১০)।.বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাজাতীয় বিতর্ক উৎসবের অংশ হিসেবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।স্কুল ও কলেজ পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন তাসমিয়া খান ইউশা (সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ)। প্রথম রানার্সআপ হয়েছেন তানভীর রায়ান (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ) এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মির্জা মুক্তাদির মাহদি (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)।অন্যদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন আফিয়া ইবনাত সামিহা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। প্রথম রানার্সআপ হয়েছেন মোহাম্মদ আরাফাত ইসলাম রিফাত (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন লামিশা জামান ও তাসফিকুর রশিদ তূর্য (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।.সমাপনী আয়োজনসমাপনী ও পুরস্কার বিতরণী পর্বের মধ্য দিয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর প্রতিযোগিতামূলক আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। উৎসবের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যুক্তিনির্ভর বিতর্কচর্চা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।জেইউডিও বিশ্বাস করে, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। উৎসবের মূল স্লোগানকে ধারণ করে এবারের আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের একটি অভিন্ন বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মে একত্র করার চেষ্টা করা হয়েছে।.এই আয়োজনকে সফল করতে যেসব গণমাধ্যম, বিচারক, বিতার্কিক, স্বেচ্ছাসেবক, সহযোগী প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষী পাশে ছিলেন, জেইউডিওর পক্ষ থেকে তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।বিশেষভাবে উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান, এশিয়া পোস্ট ও দ্য ডেইলি স্টার, অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো এবং লজিস্টিকস পার্টনার উত্তরণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Source: https://www.prothomalo.com/education/campus/rjfk2yi7k9

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

১

এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না

২

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

৩

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

৪

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

৫

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

৬

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

৭

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

৮

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

৯

খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

১০

কাকজোছনা

১১

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

১২

হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল

১৩

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

১৪

এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল

১৫

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

১৬

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

১৭

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

১৮

ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

১৯

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

২০