২৪ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাঁকে মারধর করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী দ্বীপ চন্দ্র শীল (২২)। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নিরাপত্তার কারণে বর্তমানে আত্মগোপনে আছেন তিনি।দ্বীপ চন্দ্র শীল পটুয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর অভিযোগ, গতকাল দুপুর দেড়টার দিকে তিনি শহরের মুন্সেফপাড়া সড়কে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যান। পরে কলেজের ভেতরে মসজিদের কাছে নিয়ে মারধর করা হয়।.১২–১৫ জন যুবক মারধর করেছে জানিয়ে দ্বীপ বলেন, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সেখানে তাঁকে এলোপাতাড়ি পেটানো হয়। প্রায় ২০ মিনিট মারধরের পর অভিযুক্তরা তাঁকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন। এভাবে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার একপর্যায়ে কান থেকে হাত ছুটে গেলে তাঁকে আবারও মারধর করা হয়।.দ্বীপের ভাষ্য, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এরপর গতকাল রাত সাড়ে আটটার দিকে অভিযুক্ত ব্যক্তিদের একজন মুঠোফোনে তাঁর অবস্থান জানতে চেয়ে হুমকি দেন। .দ্বীপের ভাষ্য, নির্যাতনে জড়িত ব্যক্তিদের মধ্যে একজন তাঁর কলেজের সহপাঠী ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যরাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। তবে নিরাপত্তার কারণে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করতে চাননি। তাঁর আশঙ্কা, পরিচয় প্রকাশ করলে তাঁর ও তাঁর পরিবারের ওপর আবারও হামলা হতে পারে।.দ্বীপের ভাষ্য, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এরপর গতকাল রাত সাড়ে আটটার দিকে অভিযুক্ত ব্যক্তিদের একজন মুঠোফোনে তাঁর অবস্থান জানতে চেয়ে হুমকি দেন। এরপর তাঁকে খুঁজতে শহরের একাধিক এলাকায় ঘুরে বেড়ান অভিযুক্ত ব্যক্তিরা। নিরাপত্তার কারণে থানায় কোনো অভিযোগ করেননি। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন।এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁর থানায় করা হয়নি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/i3kycb65vd

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

২

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

৩

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

৪

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

৫

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

৬

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

৭

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

৮

ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

৯

বিয়ের আগে যেন শ্রী উঠেছে দুষ্টু কোকিলের, ৮ ছবিতে আকর্ষণ ছড়াচ্ছেন এই হবু কনে

১০

জলবায়ু সম্মেলন: ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

১১

ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর তোড়জোড় কিসের ইঙ্গিত, আইজেনকট কি বড় ঝামেলায় পড়ছেন

১২

পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধর

১৩

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন

১৪

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম

১৫

আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী

১৬

হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত

১৭

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত

১৮

মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক

১৯

ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ

২০