২৫ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় প্রতি চারজনে একজন পরীক্ষার্থী নিজের ফল মেনে নেননি। খাতা আবার দেখার জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন। সব মিলিয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা পড়েছে। এ জন্য খাতাপ্রতি তাঁদের ফি দিতে হয়েছে ১৫০ টাকা করে। এই হিসাবে শিক্ষার্থীরা ব্যয় করেছেন ১৬ কোটি ৩১ লাখ টাকার বেশি।এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর খাতা আবার দেখার জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন জমা পড়েছিল। এসএসসিতে শিক্ষার্থীরা ফি দিয়েছে ১৯ কোটি ৩১ লাখ টাকার বেশি। দুই পরীক্ষা মিলিয়ে এই অঙ্ক সাড়ে ৩৫ কোটি টাকা ছাড়িয়েছে।.আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ২৩ হাজার ১৪৫ জনের ফল বদলেছে এইচএসসিতে। তাঁদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন। গত ৩১ অক্টোবর প্রকাশিত মূল ফল অনুসারে, ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।.এবার প্রথমবারের খাতা নতুন করে মূল্যায়নআগে খাতা পুনর্নিরীক্ষণে শুধু দেখা হতো নম্বর যোগ-বিয়োগে কোনো ভুল হয়েছে কি না বা কোনো প্রশ্নে নম্বর বাদ পড়েছে কি না। পরীক্ষক কোনো উত্তরে কম বা বেশি নম্বর দিলে তা বদলানোর সুযোগ আগে ছিল না। চলতি বছরের এসএসসি পরীক্ষা থেকে প্রথমবারের মতো খাতা পুনর্মূল্যায়ন শুরু হয়েছে।নিয়ম বদলানোর পর ফল বদলের সংখ্যাও অনেক বেড়েছে। প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, এ বছরের এসএসসিতে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ২০৭। গ্রেড বদলেছে ২৭ হাজার ৮৩৬ জনের। আগের নিয়মে মূল্যায়নের এ ধরনের ভুল ধরার কোনো সুযোগই ছিল না।.ভুল পরীক্ষকের, ব্যয় শিক্ষার্থীরপুনর্নিরীক্ষণে প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। বাংলা বা ইংরেজির মতো দুই পত্রের বিষয়ে এক পত্র নিয়ে সন্দেহ থাকলেও দুটি পত্রের জন্যই আবেদন করতে হয়। বোর্ডের এই নিয়মে একটি বিষয়ের খাতা দেখাতে খরচ পড়ে ৩০০ টাকা।ওদিকে এসএসসিতেও লিখিত ও ব্যবহারিক—দুই পরীক্ষার খাতার জন্যই প্রতি পত্রে ১৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে। এই ফি অফেরতযোগ্য, অর্থাৎ ফল বদলালেও এই ফি ফেরত দেওয়া হয় না।.বোর্ডভেদে বড় ফারাকফল বদলের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বোর্ডে। সেখানে আবেদনকারীদের ১৪ দশমিক ১৪ শতাংশের ফল বদলেছে। এরপর আছে কারিগরি শিক্ষা বোর্ড (১৩ দশমিক ২৩ শতাংশ) ও কুমিল্লা বোর্ড (১১ দশমিক ১৭ শতাংশ)। সবচেয়ে কম রাজশাহী বোর্ডে, ২ দশমিক ৪৭ শতাংশ।কারিগরি বোর্ডের চিত্রটা সবার চেয়ে আলাদা। এই বোর্ডের ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ২২৪ জন ফেল থেকে পাস করেছেন। ১১টি বোর্ডে মোট যতজন ফেল থেকে পাস করেছেন, তাঁদের ৪০ শতাংশই এই বোর্ডের। অর্থাৎ এইচএসসিতে যে ২৩ হাজার ১৪৫ জনের ফল বদলেছে, তাঁদের খাতায় প্রথম দফার মূল্যায়ন ঠিক ছিল না। সেই ভুল শোধরাতে টাকাও দিতে হয়েছে শিক্ষার্থীদের।.পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমান প্রশ্নপত্রের ধরন, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, দুই পরীক্ষকের মূল্যায়নে বড় ধরনের পার্থক্য হওয়ার কথা নয়। মূল্যায়নে এমন পার্থক্য দেখা যাওয়ার অর্থ পরীক্ষকদের নির্ভরযোগ্যতায় ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোর উচিত নির্ভরযোগ্য পরীক্ষক তৈরিতে আরও গুরুত্ব দেওয়া।

Source: https://www.prothomalo.com/education/qybjbz1y76

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা, নেপথ্যে কি

১

সিডনিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্‌যাপন

২

প্রতি তিন ম্যাচে একটি ইনিংস হার, ৫০ ছুঁয়ে রেকর্ড বাংলাদেশের

৩

বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি: শ্রমমন্ত্রী

৪

সেই সন্ত্রাসী রায়হান নিজেই ফোন করলেন অতিরিক্ত পুলিশ সুপারকে, কথা বললেন ১০ মিনিট

৫

শিশুরা বিচারক: প্রথম চিলড্রেনস বুকারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই

৬

স্বপ্ন পূরণের পথে অর্থনীতির শিক্ষার্থী অথৈ ধর

৭

পোশাকশ্রমিকদের মজুরি: কোন গ্রেডে কত বাড়ল

৮

ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের…

৯

খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা

১০

তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস

১১

সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে

১২

‘দ্য গ্লোরি’ জুটির প্রেম ভাঙল

১৩

আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

১৪

বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে

১৫

অভিবাসন ঠেকাতে গিয়ে কি ইউরোপ নিজেই বিপদে পড়ছে

১৬

নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল

১৭

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

১৮

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১৯

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

২০