২৩ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ‘নাম-নিশান’ মুছে ফেলার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘২০৩১ সালে সব হিসাব বুঝে নেব’ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান থাকবে না। এটা আমার দায়িত্ব।’ একই সঙ্গে অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, ‘২০৩১ সালে আপনি বাইরে থাকলে তবেই তো হিসাব নেবেন।’গত মঙ্গলবার ২১ জুলাই ‘শহীদ দিবস’-এর সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০৩১ সালের বিধানসভা নির্বাচনে সব হিসাব বুঝে নেওয়ার ঘোষণা দেন। এর এক দিন পর গতকাল বুধবার রাজ্য বিধানসভায় তাঁর ওই বক্তব্যের জবাব দেন শুভেন্দু। একই সঙ্গে তিনি আমপান-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন।.গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নির্বাচনে বিজেপি এ রাজ্যে সরকার গঠন করলেও তৃণমূল কংগ্রেস ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পায়। তবে এর পর থেকে দলটিতে ভাঙন শুরু হয়েছে।তৃণমূলের ৮০ বিধায়কের মধ্যে প্রায় ৭০ জন বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশে যোগ দিয়েছেন। অন্যদিকে দলের ২৮ লোকসভা সদস্যের মধ্যে ২০ জন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে নতুন দল এনসিপিআইয়ে যোগ দেন। এতে মমতার নেতৃত্বাধীন তৃণমূল অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।এ পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে ‘শহীদ দিবস’-এর সমাবেশ করে মমতা-অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূল। একই দিনে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশ কলকাতার মেয়ো রোডে আলাদা সমাবেশ করে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল ছেড়ে যাওয়া একাধিক সাবেক মন্ত্রী, বিধায়ক ও জ্যেষ্ঠ নেতা।.মমতার সমাবেশে দীর্ঘদিন পর বড় রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘গাদ্দারি করে তৃণমূলকে দুর্বল করা যাবে না। বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবই। কী করবে বিজেপি? জেলে ভরবে? মিথ্যা মামলায় ফাঁসাবে? ফাঁসাক। তবু মাথা নত করব না। কারণ, আমার মেরুদণ্ড বিক্রি করার জন্য নয়।’অভিষেক আরও বলেন, ‘আজ নতুন করে তৃণমূলের জন্ম হলো। এ নতুন তৃণমূল আগামী ৪০ বছর বাংলার রাজনীতিতে লড়াই চালিয়ে যাবে। ২০৩১ সালে সব হিসাব বুঝে নেবে।’অভিষেকের এ বক্তব্যের জবাবে গতকাল বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, ‘শহীদ দিবসের দিন বড় বড় আওয়াজ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান থাকবে না। এটা আমার দায়িত্ব।’.পশ্চিমবঙ্গে নির্বাচনে হারের পর প্রথম বড় সমাবেশ করলেন মমতা.শুভেন্দু আরও বলেন, ২৫ জুলাই আমপান-সংক্রান্ত দুর্নীতির বিষয়ে ভারতের নিয়ন্ত্রক ও মহা হিসাব নিরীক্ষকের (সিএজি) ২৮টি প্রতিবেদন বিধানসভায় উপস্থাপন করা হবে। এসব প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে আবেদন করা হবে।শুভেন্দু বলেন, ‘কেউ রেহাই পাবে না। যত দুর্নীতি হয়েছে, সব বের করে আনা হবে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বেঁচে থাকতে থাকতেই প্রমাণ করে দেব, আপনি প্রতিষ্ঠিত “চোর”।’.কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ

Source: https://www.prothomalo.com/world/india/2gpwpgkupr

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১০

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১১

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১২

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৩

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৪

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৫

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৬

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৭

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৮

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৯

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

২০