২৩ জুলাই ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন পুরস্কার জিতলেন রেবেকা পেরি

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন পুরস্কার জিতেছেন লেখক ও কবি রেবেকা পেরি। তাঁর প্রথম উপন্যাস মে উই ফিড দ্য কিং দিয়ে তিনি এই পুরস্কার জিতেছেন।ছয়টি উপন্যাসের সংক্ষিপ্ত তালিকা থেকে বিচারকদের ভোটে বিজয়ী হয় মে উই ফিড দ্য কিং। উপন্যাসটির কেন্দ্রে রয়েছেন বর্তমান সময়ের এক জাদুঘর কিউরেটর। তাঁর কাজ ঐতিহাসিক বাড়িগুলোর কক্ষগুলোকে অতীতের আবহে সাজিয়ে তোলা। নতুন একটি প্রকল্পে কাজ করতে গিয়ে তিনি ধীরে ধীরে এক মধ্যযুগীয় রাজার জীবন নিয়ে আচ্ছন্ন হয়ে পড়েন। একই সঙ্গে উপন্যাসে সমান্তরালভাবে এগোতে থাকে সেই রাজার ক্ষমতায় বসতে অনীহার গল্প।.ওয়াটারস্টোনসের বইবিষয়ক প্রধান বিয়া কারভালহো বলেন, রেবেকা পেরির গদ্য একই সঙ্গে সংযত ও আকর্ষণীয়। তাঁর ভাষায়, উপন্যাসটি কৌতূহল ও নস্টালজিয়ায় ভরা ভিন্ন অভিজ্ঞতা।বিয়া কারভালহো আরও বলেন, একজন কবির সূক্ষ্ম দৃষ্টিতে রেবেকা পেরি স্মৃতি, ক্ষমতার বোঝা এবং মানুষের অন্তর্দ্বন্দ্বকে অসাধারণভাবে তুলে ধরেছেন। তাঁর ভবিষ্যৎ লেখালেখি নিয়ে আমরা দারুণ আশাবাদী।পুরস্কারের অংশ হিসেবে রেবেকা পেরি পাবেন ৫ হাজার পাউন্ড অর্থমূল্য। বই বিক্রেতাদের ভোটে প্রতিবছর সব ধরনের সাহিত্যধারার মধ্যে সেরা অভিষেক উপন্যাসকে এই পুরস্কার দেওয়া হয়।.ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন পুরস্কার ২০২২ সালে চালু হয়। এর আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন টেস গান্টি, অ্যালিস উইন, ফের্ডিয়া লেনন। গত বছর বিজয়ী হয়েছিলেন লুসি স্টিডস।.এ বছরের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিল ম্যাডেলিন ক্যাশের লস্ট ল্যাম্বস, জিয়ং হানের হানি ইন দ্য উন্ড, তারা মেননের আন্ডার ওয়াটার, স্টেফানি সি-কুইয়ার আ প্রাইভেট ম্যান ও অ্যাঞ্জেলা টোমাস্কির দ্য ইনফেমাস গিলবার্টস।ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন পুরস্কার ২০২২ সালে চালু হয়। এর আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন টেস গান্টি, অ্যালিস উইন, ফের্ডিয়া লেনন। গত বছর বিজয়ী হয়েছিলেন লুসি স্টিডস।সূত্র: দ্য গার্ডিয়ানগ্রন্থনা: রবিউল কমল

Source: https://www.prothomalo.com/onnoalo/translation/cr5hl0fjqa

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল

১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

৩

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

৪

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

৫

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৬

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৭

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

৮

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৯

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

১০

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

১১

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

১২

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১৩

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১৪

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

১৫

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১৬

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

১৭

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১৮

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

১৯

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

২০