২৮ জুলাই ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্র বিক্ষোভ থেকে হামলার ঘটনায় কলকাতায় সাংবাদিকদের বিক্ষোভ

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতায় মিছিল করেছেন সাংবাদিকেরা। মিছিলে কলকাতা প্রেসক্লাব ও ইন্দো-বাংলা প্রেসক্লাবসহ রাজ্যের ৪৬টি প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন।বেলা দুইটার দিকে কলকাতা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। এতে পা মেলান অনেক সাংবাদিক। যোগ দেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।সাংবাদিকেরা মিছিল নিয়ে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে অবস্থান নিয়ে সাংবাদিক নিগ্রহ বন্ধ ও তাঁদের নিরাপত্তা জোরদারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।.এদিকে দেশের শান্তি রক্ষা এবং সার্বভৌমত্ব নিয়ে দেশবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি নিয়ে সোমবার কলকাতায় বিজেপি তিরঙ্গা মিছিল করেছে। মিছিলে কোনো প্লাকার্ড বা ব্যানার ছিল না। মিছিলকারীদের হাতে ছিল ভারতের তিরঙ্গা পতাকা।দুটি তিরঙ্গা মিছিলের একটি বের হয় শিয়ালদহ থেকে। শেষ হয় ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে। দ্বিতীয় মিছিলটি বের হয় দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে। শেষ হয় ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে। এতে বিজেপির বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।মিছিল থেকে দাবি তোলা হয়, এখন যারা দেশবিরোধী কাজে লিপ্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে হবে। শিক্ষামন্ত্রীর অপসারণ আন্দোলন ঘিরে দেশবিরোধীরা যেভাবে মেতে উঠেছে, তাদের ক্ষমা করা হবে না। দেশ বিরোধী ও ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।.উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বাম ছাত্রসংগঠন এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি) গত শুক্রবার কলকাতায়ও বিক্ষোভ করে। একপর্যায়ে ধর্মতলায় ডরিনা ক্রসিং এলাকায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হন।ওই ঘটনায় কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ছয়টি এবং এন্টালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় বিতর্কিত গুন্ডা দমন আইনের ধারা যুক্ত করা হয়েছে। এসব মামলায় ইতিমধ্যে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Source: https://www.prothomalo.com/world/india/7ywubi5i3h

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক

১

রাতে বাড্ডার মেরুলে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

২

তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর

৩

দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়

৪

৩০ নভেম্বর শেষ সহস্রাধিক সরকারি চাকরির আবেদন, সার্ভার জটিলতা এড়াতে করুন আবেদন

৫

মানবজাতির প্রাচীন গুহাচিত্রগুলো মুছে যাচ্ছে, কারণ জানালেন প্রত্নতাত্ত্বিকেরা

৬

অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

৭

কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী

৮

অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

৯

গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ

১০

ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন

১১

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

১২

রাজপথে সক্রিয় তিন দল, লক্ষ্য কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ঠেকানো

১৩

সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ রয়েছে: মিয়া গোলাম পরওয়ার

১৪

রিট শুনানি–নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে নির্দেশ

১৫

কুয়েতের সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহত

১৬

অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ

১৭

ঢাকায় চলছে বৈদ্যুতিক গাড়ি ও মোটরবাইকের প্রদর্শনী

১৮

‘ক্লাসরুমে এসে যদি দেখো শিক্ষক নেই, ছবি তুলে পাঠিয়ে দেবে’: শিক্ষামন্ত্রী

১৯

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

২০