১০ আগস্ট ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিনয়ী মুমিন হওয়ার কার্যকর ৬ উপায়

মানুষের আসল সৌন্দর্য শুধু তার চেহারা, সম্পদ বা জ্ঞান নয়; বরং তার চরিত্রে। আর উত্তম চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ গুণ হলো বিনয়। বিনয় মানুষকে ছোট করে না; বরং আল্লাহর কাছে মর্যাদাবান ও মানুষের কাছেও প্রিয় করে তোলে।বিনয়ী চরিত্র গঠনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।.অহংকারের অন্যতম কারণ হলো নিজের অর্জনকে কেবল নিজের যোগ্যতা ও পরিশ্রমের ফল মনে করা। অথচ মানুষের জ্ঞান, সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা, সম্মান—সবই মহান আল্লাহর দান। তিনি চাইলে মুহূর্তেই এসব ফিরিয়ে নিতে পারেন।আল্লাহ–তাআলা বলেন, ‘তোমাদের কাছে যে নেয়ামত আছে, তা আল্লাহর পক্ষ থেকেই।’ (সুরা নাহল, আয়াত: ৫৩)এই বিশ্বাস যত গভীর হবে, মানুষ তত বেশি কৃতজ্ঞ হবে। আর কৃতজ্ঞ হৃদয় অহংকার নয়, বিনয়ই স্থান পায়।.বিনয় শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও প্রকাশ পায়। রাসুল (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব। তবু তিনি নিজ হাতে ঘরের কাজ করতেন, অসুস্থদের খোঁজ নিতেন, দরিদ্রদের পাশে দাঁড়াতেন এবং সাধারণ মানুষের সঙ্গে বসে আহার করতেন।.‘আল্লাহকে ডাকো বিনয় ও গোপনে’.তিনি বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮৮)মানুষের উপকার করা, কারও কষ্ট লাঘব করা কিংবা প্রতিদানের আশা ছাড়াই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া—এসব অভ্যাস মানুষের হৃদয়কে কোমল করে এবং আত্মাকে প্রশান্তিতে ভরিয়ে দেয়।.মানুষ তার বন্ধু ও সঙ্গীদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। তাই এমন মানুষের সঙ্গ গ্রহণ করা উচিত, যারা সৎ চরিত্র, বিনয় ও তাকওয়ার অধিকারী।রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর প্রতিষ্ঠিত থাকে। তাই তোমাদের প্রত্যেকের উচিত, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা লক্ষ্য করা।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৩৩)সৎ ও বিনয়ী মানুষের সান্নিধ্য মানুষকে সুন্দর চরিত্র গঠনে সহায়তা করে এবং অহংকার ও আত্মগর্ব থেকে দূরে রাখে।.ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু ভুল বুঝেও তা স্বীকার না করা কিংবা ক্ষমা চাইতে অস্বীকৃতি জানানো বিনয়ের পরিপন্থী।.বিনয় সম্পর্কে আল্লাহ ও রাসুল (সা.) যা বলেন.একজন বিনয়ী মানুষ নিজের ভুল স্বীকার করতে কুণ্ঠাবোধ করেন না। বরং আন্তরিকভাবে ক্ষমা চান এবং ভুল সংশোধনের চেষ্টা করেন। এতে তার মর্যাদা কমে যায় না; বরং তিনি মানুষের কাছে আরও সম্মানিত হন এবং আল্লাহর কাছেও প্রিয় হয়ে ওঠেন।আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আর রহমানের বান্দারা তো তারা, যারা পৃথিবীতে বিনয়ের সঙ্গে চলাফেরা করে…।’ (সুরা ফুরকান, আয়াত: ৬৩).মানুষ যখন দুনিয়ার চাকচিক্য, সম্পদ ও ক্ষমতার মোহে ডুবে যায়, তখন অহংকার সহজেই তার হৃদয়ে স্থান করে নেয়। এই অহংকার দূর করার অন্যতম কার্যকর উপায় হলো মৃত্যু ও আখিরাতকে অধিক পরিমাণে স্মরণ করা।রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী তথা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো।’ (সুনানে নাসায়ি, হাদিস: ১৮২৩)মৃত্যুর স্মরণ মানুষকে মনে করিয়ে দেয়, আজ যে সম্পদ, সম্মান ও ক্ষমতা নিয়ে সে গর্ব করছে, একদিন সেগুলোর কোনোটিই তার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে শুধু তার ইমান, নেক আমল এবং উত্তম চরিত্র।.বিনয় অর্জন শুধু ব্যক্তিগত প্রচেষ্টায় সম্ভব নয়; এর জন্য আল্লাহর সাহায্য ও তৌফিকও প্রয়োজন। কারণ, মানুষের অন্তরের পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ।তাই একজন মুমিনের উচিত নিয়মিত আল্লাহর কাছে উত্তম চরিত্র, বিনয় ও আত্মশুদ্ধির জন্য দোয়া করা।নবীজি (সা.) উত্তম চরিত্রের জন্য আল্লাহর কাছে এই দোয়া করতেন, ‘হে আল্লাহ, তুমি আমার চরিত্রকে সুন্দর করে দাও, যেমন তুমি আমার অবয়ব সুন্দর করেছ।’ (মুসনাদে আহমদ, হাদিস: ৩৮২৩)রায়হান আল ইমরান: লেখক ও গবেষক.শত্রুর প্রতি বিনয় ও উদারতা

Source: https://www.prothomalo.com/religion/islam/ux2xrucepn

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’

১

ভূত চতুর্দশীর ১৪ শাক: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ভেষজ গুণের গল্প

২

নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট

৩

আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা

৪

চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি

৫

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

৬

এইচএসসির ফল প্রকাশ, ৯ শিক্ষা বোর্ডের জিপিএ-৫ পেয়েছেন ৩৫৯৪৮

৭

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল

৮

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করুন

৯

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১০

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

১১

শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…

১২

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

১৩

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত

১৪

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

১৫

তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

১৬

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন

১৭

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

১৮

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

১৯

লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি

২০