১৩ আগস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছয় উইকেটের কোনটি হাসানের কাছে ‘স্পেশাল’, কেন

শুরুটা করেছিলেন ওপেনার জেক ওয়েদারাল্ডকে দিয়ে, ইতি টেনেছেন শেষ ব্যাটসম্যান নাথান লায়নকে ফিরিয়ে। আজ ডারউইন টেস্টের প্রথম ইনিংসে সব মিলিয়ে হাসান মাহমুদ উইকেট নিয়েছেন ৬টি।অথচ অস্ট্রেলিয়ার মাটিতে এত দিন কোনো সংস্করণে ৫ উইকেটই ছিল না বাংলাদেশের কোনো বোলারের। দিনটা তাই ২৬ বছর বয়সী এই পেসারের জন্য স্মরণীয়ই। দিন শেষে সংবাদ সম্মেলনে হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ছয় উইকেটের মধ্যে কোনোটি তাঁর কাছে আলাদা কি না?.শুরুতে জবাব দিতে চাননি। বলেছেন সব উইকেটই তাঁর চোখে সমান। তবে সব উইকেটের আনন্দ কি আর সমান হয়? হাসানও একপর্যায়ে উত্তর দিয়েই দিলেন, ‘আলাদা করে বললে স্টিভ স্মিথের উইকেটটি বেশি স্পেশাল ছিল। কারণ, ও (ডেলিভারির ধরন) অনুমান করতে পারছিল না।’ দুবার জীবন পাওয়া স্মিথ আউট হয়েছেন উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে। স্মিথ তাঁকে ঠিকঠাক বুঝতে না পারলেও তিনি পেরেছিলেন বলেই জানান হাসান, ‘আমার ইন্সটিঙ্কক্ট বলছিল, ও কিছু একটা করতে যাবে। তাই আমি বাউন্সার দিয়েছিলাম, ও মিস করেছে।’.এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন হাসান। বাদ যাননি প্রতিপক্ষের ক্রিকেটাররাও, ‘ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলেছিল, “ভালো বোলিং করেছ।” নাথান লায়নও জিজ্ঞাসা করেছিল যে আমার কয়টা ৫ উইকেট হয়েছে।’.ডারউইনে আজ প্রথম দিন হাসানের পাশাপাশি ভালো বোলিং করেছেন বাংলাদেশের অন্য দুই পেসারও। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন ২টি করে উইকেট নেওয়ায় অস্ট্রেলিয়ার ১০টি উইকেটের শিকারিই বাংলাদেশের পেসাররা। টেস্টে এক ইনিংসে বাংলাদেশি পেসারদের ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা এটি।.দিন শেষে সংবাদ সম্মেলনে হাসানের কথায় উঠে এসেছে সতীর্থ দুই পেসারের প্রশংসা, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা খুবই চ্যালেঞ্জিং। আমাদের প্রস্তুতি খুবই ভালো ছিল। অনুশীলন করার জন্য আমরা অনেক সময় পেয়েছিলাম। বোলাররা সবাই খুব ভালো করেছে, ম্যাচেও আপনারা তার প্রতিফলন দেখতে পাচ্ছেন। তাসকিন ও ইবাদত একপাশ থেকে দারুণ সমর্থন জুগিয়েছে।’অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দেওয়ার পর ব্যাটিংয়েও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে তারা। হাসানের আশা, কালও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন ব্যাটসম্যানরা, ‘দুর্ভাগ্যবশত সাদমান ভাই শেষ করতে পারেননি, তবে এখন যে জুটি চলছে, তা ক্যারি করতে পারলে আমরা বড় স্কোর গড়তে পারব।’.বাংলাদেশের স্বপ্নের মতো দিন: অস্ট্রেলিয়ায় এমন শুরু কি আর আছে

Source: https://www.prothomalo.com/sports/cricket/dazzjrjlyr

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

২

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

৩

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

৪

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

৫

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

৬

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

৭

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

৮

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত

১১

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

১২

কী নিয়ে বিরক্ত হন দীঘি?

১৩

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

১৪

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

১৫

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

১৬

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

১৭

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

২০