পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়াতের বাবা প্রবাসী। আয়াত মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকে। নানা ও দাদার বাড়ি হাঁটা দূরত্বে। বৃহস্পতিবার সকালে ঘুরতে যাওয়ার বায়না ধরলে নানির সঙ্গে পাশের দাদির বাড়িতে যায় আয়াত। দুপুরে তাকে খুঁজে না পেয়ে স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে জাল ফেলেও তার সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যায় সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির স্বজনেরা।
আজ সকালে বাড়ির পুকুরে আয়াতের মরদেহ ভাসতে দেখেন তাঁর ফুফুরা। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/xhl6tqqk9g
মন্তব্য করুন