২২ আগস্ট ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম পোস্টারেই রহস্যের জাল

রায়হান রাফীর নতুন হরর সিনেমা ‘আন্ধার’ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে অভিনব উপায়ে প্রচারের কারণে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রায়হান রাফী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরীসহ সিনেমার কলাকুশলীরা একযোগে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করেন। প্রথম পোস্টারেই এক অশুভ, ভৌতিক ও রহস্যময় জগতে দর্শকদের স্বাগত জানিয়েছে আন্ধার। পোস্টারে দেখা যায়, একটি বেদিসদৃশ উঁচু স্থাপনার চূড়ায় দাঁড়িয়ে আছেন সিনেমার পাঁচ মূল চরিত্র। একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন নাজিফা তুষি। তাঁর ঠিক পেছনে আকাশের ঘন কালো ও ধূসর মেঘের মাঝে জ্বলজ্বল করছে একটি বৃত্তাকার আলোর বলয়। নিচ থেকে উঠে আসা ধোঁয়া ও কুয়াশার আস্তরণ এবং ওপরে অলৌকিক এই আলোর বলয় পুরো পোস্টারে তৈরি করেছে ধূসর আবহ।.তুষির দুই পাশে রয়েছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনোয়ার ও ফররুখ আহমেদ রেহান। পাঁচজনের পরনেই ধবধবে সাদা পোশাক। তবে তাঁদের দাঁড়িয়ে থাকার ভঙ্গি, অভিব্যক্তি ও দৃষ্টির দিক ভিন্ন। একই ধরনের পোশাক ও রহস্যময় চাহনি দেখে দর্শক-নেটিজেনদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।হরর সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দুই ব্যান্ডশিল্পী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আগ্রহী। বিভিন্ন এলাকা ঘুরে সংগ্রহ করা নানা ভূতের গল্প ও অভিজ্ঞতা থেকেই আন্ধার এর গল্পের ভাবনা এসেছে।.চলতি মাসের শুরুতে নির্মাতা রাফী প্রথম আলোকে জানিয়েছিলেন, চলতি বছরের অক্টোবরে দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি চলছে। নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। রাফীর ভাষায়, ঈদের মতো পূজাতেও প্রেক্ষাগৃহে উৎসবের আবহ তৈরি করতে চান তাঁরা। পূজার ছুটিতে মানুষ প্রেক্ষাগৃহে এসে সিনেমা দেখুক—এটাই তাঁদের প্রত্যাশা।.নির্মাতার ছবি ‘ফাঁস’, ‘আন্ধার’ নিয়ে নতুন কী জানা গেল.পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশের হরর ঘরানার অন্যতম বড় বাজেটের আয়োজন আন্ধার। সিনেমাটির বড় একটি অংশজুড়ে রয়েছে ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ। কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে এসব কাজ করা হয়েছে। রাফীর বিশ্বাস, দেশের চলচ্চিত্রে হরর ঘরানায় দীর্ঘদিনের যে শূন্যতা রয়েছে, আন্ধার তা অনেকটাই পূরণ করতে পারবে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিন ও স্বর্ণালী চৈতি।পোস্টারেই সিনেমাটির মুক্তির সময় ঘোষণা করা হয়েছে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের অক্টোবরে বড় পর্দায় আসছে আন্ধার।

Source: https://www.prothomalo.com/entertainment/dhallywood/dh3182rnxe

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

১

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত

২

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

৩

তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

৪

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন

৫

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

৬

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

৭

লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি

৮

তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর

৯

পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচারকে পরাজিত করব: নাহিদ ইসলাম

১০

সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি

১১

পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল

১২

দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

১৩

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি

১৪

বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়

১৫

তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, পুলিশি হেফাজতে যা বলেছেন দীপ

১৬

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো ‘ফল ফ্যাশন’

১৭

রোগের সংক্রমণে মৃত্যু হলে দায় কার?

১৮

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

১৯

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

২০