২৭ আগস্ট ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোবটিকসের অলিম্পিকে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ

অক্টোবরে আয়োজিত হতে যাচ্ছে রোবটিকসের অলিম্পিকখ্যাত ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৬ (এফজিসি)। আগামী ৭-১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে আয়োজিত হবে রোবটিকসের এই বিশ্ব আসর। এতে বিশ্বের ১৯৫টি দেশের মধ্য থেকে মোট ১৯০টি দেশ অংশ নেবে। দশমবারের মতো এতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দলও।বাংলাদেশ দলের নির্বাচিত সদস্যরা হলেন মাহরুজ মোহাম্মদ আয়মান, মো. মুহতাসাম মুশাররফ শাফি, মো. ইশমাম শাহরুজ চৌধুরী, সুহানা মান্নান, নূরাজ হোসেন, সারিম আহমেদ, নুজহাত জাহান ও সন্দীপন কুণ্ডু। প্রধান মেন্টর হিসেবে রয়েছেন মোহাম্মদ শামস জাবের। এ ছাড়াও মেন্টর হিসেবে রয়েছেন রায়হান আহমেদ রাহাত, সিফাত সামিয়া ইসলাম, মুহাম্মদ আহসান নাহিয়ান, ফায়েজ আলম রিমন ও তাহা কাইজার দিসাওয়ালা। বাংলাদেশ দল নির্বাচন, প্রশিক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে দ্য টেক অ্যাকাডেমি।.বাংলাদেশ দলের প্রধান মেন্টর মোহাম্মদ শামস জাবের জানান, ‘ফার্স্ট গ্লোবাল সাধারণ কোনো রোবটিকস প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের ১৯০টি দেশের রোবটিকসের শিক্ষার্থী ও মেন্টরদের মিলনমেলা। তাই এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য পারস্পরিক সহযোগিতা, নতুন নতুন জিনিস শেখা এবং গোটা বিশ্বের প্রায় সবগুলো দেশের মানুষের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের দারুণ এক সুযোগ।’.চট্টগ্রামে জ্যোতির্বিজ্ঞান কর্মশালা আয়োজিত.২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো এই বিশ্ব আসরে যোগ দেয় বাংলাদেশ। ২০২০ সালের বিশ্ব আসরে ১৭৪টি দেশের লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় তারা। সেবারের আসরটি অবশ্য অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪ সালে রৌপ্যপদক পেয়েছে বাংলাদেশ। এ ছাড়াও ২০১৯ ও ২০২১ সালে প্রথম দশে জায়গা করে নিয়েছিল দলটি। সেই ধারাবাহিকতায় এবারও টিম বাংলাদেশ ভালো ফলাফল করবে বলে আশা করা যায়।এ বছরের এফজিসির প্রতিপাদ্য হচ্ছে ‘ইগনাইটিং ইনোভেশন: ফোকাসিং অন ওয়াইল্ডফায়ার প্রিভেনশন, মিটিগেশন অ্যান্ড রিকভারি’। অর্থাৎ প্রযুক্তির সাহায্যে দাবানলের আগুন প্রতিরোধ, নিবারণ এবং কমিয়ে আনা। .এ জন্য টিম বাংলাদেশ এবার একটি শ্যুটার রোবট বানাচ্ছে, যেটি দূর থেকে কার্বন ডাই-অক্সাইডযুক্ত বল ছুড়ে দিতে পারবে। এর মাধ্যমে দূর থেকে কার্বন ডাই-অক্সাইড ছুড়ে দেওয়া যাবে বনের দূরপ্রান্তে এবং বনের ভেতরে না ঢুকেই আগুন নিভিয়ে ফেলা যাবে।ইতিমধ্যেই এই আয়োজনে টিম বাংলাদেশের সঙ্গে সিলভার স্পনসর হিসেবে যুক্ত হয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান উল্কাসেমি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে দ্য টেক অ্যাকাডেমি।.টেলিস্কোপে ফ্রিতে চাঁদ দেখার সুযোগ

Source: https://www.bigganchinta.com/events/q7xvkkc9wj

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

২

শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…

৩

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

৪

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত

৫

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

৬

তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

৭

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন

৮

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

৯

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

১০

লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি

১১

তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর

১২

পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচারকে পরাজিত করব: নাহিদ ইসলাম

১৩

সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি

১৪

পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল

১৫

দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

১৬

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি

১৭

বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়

১৮

তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, পুলিশি হেফাজতে যা বলেছেন দীপ

১৯

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো ‘ফল ফ্যাশন’

২০