৩১ আগস্ট ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর দুই পাশের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, ৮ যাত্রী আহত

মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস উল্টে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে লৌহজং উপজেলায় সেতুর মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।.ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া একটার দিকে বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়।ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নামে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটি প্রথমে সেতুর ডান দিকের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি পুরোপুরি ঘুরে গিয়ে বাঁ দিকে রেলিংয়ে আঘাত হানে এবং উল্টে যায়।.বাসটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নামে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটি প্রথমে সেতুর ডান দিকের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি পুরোপুরি ঘুরে গিয়ে বাঁ দিকে রেলিংয়ে আঘাত হানে এবং উল্টে যায়।.বেলা ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।.শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না প্রথম আলোকে বলেন, বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে নূর ইসলাম নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/g5m91v9w3l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি বেতনকাঠামো অনুমোদন

ভূমি অফিসের হাজিরা খাতায় কর্মকর্তাদের আগাম স্বাক্ষর পেলেন প্রতিমন্ত্রী

পদ্মা সেতুর দুই পাশের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, ৮ যাত্রী আহত

ভিকারুননিসায় একাদশে ভর্তি, আবেদন শুরু ২ সেপ্টেম্বর, মোট আসন ২৪১০

স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

কাঠগড়ায় যখন ‘প্রেমের গল্প’

হয়ে গেল ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব

বর্তমান সরকারের সময়ও গুমের অভিযোগ, নতুন বিল নিয়ে ভুক্তভোগীর স্বজনদের ক্ষোভ

‘ওই সাংবাদিক তোর বাড়ি কই’ বলে সাংবাদিককে মারধর শ্রমিকদল নেতার

মেছো বিড়াল নিয়ে মানুষকে কেন সচেতন করছে চুয়াডাঙ্গার সংগঠন ‘পানকৌড়ি’

১০

আঁধার গলির জীবন পেরিয়ে আলোর ঠিকানায় ভাসমান যৌনকর্মীরা

১১

সেন্ট মার্টিনে একের পর এক রিসোর্ট নির্মাণ, নেপথ্যে কারা?

১২

সাদিয়ার স্বপ্ন শিক্ষক হওয়ার

১৩

শিক্ষার্থীদের মানসিক যত্নে সেমিনার

১৪

কেচাপ আবিষ্কারের গল্প

১৫

সাতক্ষীরায় ঘেরের নোনাপানিতে নষ্ট হচ্ছে খেতের ধানের চারা

১৬

মাত্র ৩ বছর বয়সে হয়েছিলেন বিশ্বের কনিষ্ঠতম রাজা, ৩৪ বছরেই কীভাবে মারা গেলেন উগান্ডার ওয়ো

১৭

ই চিং: ‘পরিবর্তনের বই’

১৮

দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, ‘অনেক কষ্ট পেয়েছি, ভালোবাসা থেকে সরে আসছি’

১৯

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

২০