প্রায় চার দশক পর রেসকারচালক কোল ট্রিকল হয়ে ফিরছেন টম ক্রুজ। ১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত রেসিং ছবি ‘ডেজ অব থান্ডার’–এর নতুন কিস্তিতে ক্রুজের বিপরীতে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটি মুক্তি পাবে ২০২৮ সালের ২ জুন।
টনি স্কট পরিচালিত মূল ছবিতে দেখা গিয়েছিল, অবসর নেওয়া এক কিংবদন্তি রেসিং তারকার হাত ধরে নতুন একটি নাসকার দলে যোগ দেন কোল ট্রিকল। দ্রুতগতির রেসিংয়ের পাশাপাশি নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প ছিল ছবিটির মূল আকর্ষণ। নতুন ছবিতেও সেই চরিত্রেই ফিরছেন তিনি। সম্প্রতি অ্যান হ্যাথাওয়ের যুক্ত হওয়ার খবর উদ্যাপন করে সামাজিক মাধ্যমে একটি প্রচারমূলক ছবি প্রকাশ করেন টম ক্রুজ। সেখানে তাঁকে ও হ্যাথাওয়েকে একটি নাসকার রেসট্র্যাকে দেখা গেছে।

Source: https://www.prothomalo.com/entertainment/hollywood/ie7g41rcn1
মন্তব্য করুন