স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুল ইসলাম ঘটনার আগে তাঁর কার্যালয় বের হয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী ইটবোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাঁকে সড়কে চাপা দেয়। ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারা যান নুরুল ইসলাম। নিহতের ছেলে মোহাম্মদ সামির তাঁর বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। তিনি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউপি সদস্য নিহত হয়েছেন, সেই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলেও ঘণ্টাখানেকের মধ্যে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/9jhvpngblp
মন্তব্য করুন