২ অক্টোবর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি

কলকাতার সল্ট লেক স্টেডিয়াম। আলোঝলমল এক রাতের অপেক্ষা। যেখানে মুখোমুখি হবে ফুটবল ইতিহাসের এক পরাশক্তি আর ক্রিকেটের পরাশক্তি হিসেবে পরিচিত এক ফুটবলপ্রেমী দেশ।প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ভারত। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বললেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ভারতকে নিয়ে ব্রাজিল কোচের কণ্ঠে সতর্কতা, ‘ভারতীয় দলকে আমরা সম্মান করি। তারা পানামার সঙ্গে ভালো ড্র করেছে। প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’.বিশ্ব ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা র‍্যাঙ্কিংয়ে পঞ্চম। বিপরীতে ভারতের অবস্থান ১৩৮ নম্বরে। কিন্তু র‍্যাঙ্কিংয়ের ফারাকই সব নয়। কারণ, গত সপ্তাহে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত।আগামীকালের ম্যাচে ব্রাজিল নামবে তারকায় ভরা দল নিয়ে। আক্রমণে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র। দলে আছেন পিএসজি অধিনায়ক মার্কিনিওস, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস ও ব্রুনো গিমারাইস। তবে ঊরুর চোটের কারণে খেলতে পারছেন না রাফিনিয়া।ভারত মূলত ক্রিকেটেরই দেশ। ফুটবল বিশ্বকাপে এখনো খেলার সুযোগ পায়নি। তবু ফুটবলের টান কম নয়। বিশেষ করে কলকাতা আর কোচিতে। আনচেলত্তিও বললেন, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ। ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু তারা ফুটবল ভালোবাসে না, এমন নয়। আমরা এখানে এসে খুশি। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবে, তাদের সামনে নিজেদের মান দেখাতে চাই। আশা করি, এটি হবে দারুণ এক রাত।’.অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে ভারতে এসেছে ব্রাজিল। জুলাইয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায়ের ধাক্কা কাটিয়ে উঠতে চাইছে দলটি। আনচেলত্তির কথা, ‘বিশ্বকাপে আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। সময়টা কঠিন ছিল। তবে নতুন প্রজন্মের জন্য এটি নতুন করে শুরু করার সুযোগ। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে এসব ম্যাচ আমাদের জন্য ভালো প্রস্তুতি। নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগও।’ব্রাজিল অধিনায়ক মার্কিনিওসের চোখে ভারতের দর্শকই বড় শক্তি। দক্ষিণ এশিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিভাজন অনেক দিনের। ভারতের ব্রাজিল সমর্থকদের নিয়ে মার্কিনিওস বলেছেন, ‘ব্রাজিলের বাইরে ভারত এমন একটি দেশ, যেখানে পুরো দলের জন্য সবচেয়ে বড় সমর্থন পাওয়া যায়।’ভারত কোচ খালিদ জামিল মঞ্চে এসেছেন আনচেলত্তির পর। তাঁকে দেখে আলিঙ্গন করেন ব্রাজিল কোচ। ভারত কোচ জামিল বলেছেন, ‘ম্যাচে চাপ থাকবে। তবে সেটি সামলাতে হবে। দায়িত্ব নিতে হবে। নিজের সেরাটা দিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’.চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সা

Source: https://www.prothomalo.com/sports/football/9sd2hwac89

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

২

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

৩

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

৪

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

৫

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

৬

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

৭

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

৮

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

৯

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১০

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১১

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১২

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১৩

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১৪

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১৫

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

১৬

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

১৭

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

১৮

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

১৯

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

২০