৫ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী

খুলনার বড় বাজারের বিখ্যাত মিষ্টির দোকান ‘ইন্দ্রমোহন সুইটস’। ১৮৯০ সালে তৎকালীন সাহেবের বাজারের হেলাতলা রোডে গোলপাতার ঘরে এই দোকানের যাত্রা শুরু করেন মানিকগঞ্জের ধূলসরা গ্রামের ইন্দ্রমোহন দে। সময়ের পরিক্রমায় সেই ঘর দ্বিতল দালানে রূপ নিলেও দীর্ঘ ১৮ বছর আইনি লড়াই শেষে ২০১৯ সালে দোকানটি ১৭ নম্বর হেলাতলা রোডের মসজিদ গলিতে স্থানান্তরিত হয়।প্রতিষ্ঠাতা ইন্দ্রমোহন দে টানা ৮২ বছর দোকানটি পরিচালনা করে ১৯৭২ সালে মারা যান। এরপর তাঁর ছেলে বেণীমাধব দে এবং পরে নাতি সঞ্জয় দে এর হাল ধরেন। ২০১৯ সালে মালিকপক্ষ প্রবাসে স্থায়ী হলে দীর্ঘ ৪৫ বছর ধরে কারিগর হিসেবে কাজ করা কমলচন্দ্র সরকার প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। বর্তমানে তিনিই এটি পরিচালনা করছেন, তবে মালিকেরা বিদেশ থেকে নিয়মিত খোঁজখবর রাখছেন।.কমলচন্দ্র সরকার প্রথম আলোকে জানান, ১৩৬ বছর আগে যে পাঁচ পদের মিষ্টি দিয়ে ব্যবসা শুরু হয়েছিল, আজও কেবল সেগুলোই বানানো হয়। পানতুয়া, রসগোল্লা, চমচম, সন্দেশ ও দানাদার—এই পাঁচ মিষ্টির রেসিপি আর প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসেনি। স্থানীয় খামারের গরুর খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি এসব মিষ্টিতে কোনো আটা বা সুজি মেশানো হয় না। পানতুয়া ভাজা হয় খাঁটি ঘি দিয়ে, আর রসগোল্লা ও দানাদারের ভেতরে থাকে খাঁটি ক্ষীর। মুখে দিলেই মাখনের মতো গলে যায় এসব মিষ্টি। শুধু স্বাদ নয়, পরিবেশনেও রয়েছে শতবর্ষী ঐতিহ্য। আজও ক্রেতাদের কলাপাতায় মুড়ে মিষ্টি দেওয়া হয়। দোকানের ভেতরে বসে খেতে চাইলে চামচ দেওয়া হয় না, খেতে হয় হাত দিয়েই।.দেশের সীমানা পেরিয়ে অনন্য এই স্বাদ ও ঘ্রাণের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ বহু বিদেশি পর্যটক এই মিষ্টির প্রশংসা করেছেন। রবার্ট মিলার মুগ্ধ হয়ে কমল সরকারকে নিউইয়র্কে দোকান খোলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রতিষ্ঠানের প্রতি অকৃত্রিম ভালোবাসায় কমল সেই প্রস্তাব ফিরিয়ে দেন।এত সুনাম ও ঐতিহ্য থাকা ইন্দ্রমোহন সুইটসের কোনো শাখা নেই। কমলচন্দ্র সরকার বলেন, ‘বিশুদ্ধ উপকরণ আর পদ্ধতিই আমাদের সুখ্যাতি দিয়েছে। বেশি মিষ্টি বানানো বা ব্যবসা বাড়ানোর চেয়ে আমরা গুণগত মানের ওপরই বেশি জোর দিই। শুরুর দিকে যে পরিমাণ মিষ্টি তৈরি হতো, আজও ঠিক ততটুকুই হয়।’ গুণগত মানের এই আপসহীন নীতির কারণেই ক্রেতাদের চাহিদায় টিকে আছে শতবর্ষী ঐতিহ্যবাহী এই ইন্দ্রমোহন সুইটস।

Source: https://www.prothomalo.com/business/economics/56q1jrolyl

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশুর প্রতি সহিংসতা: লড়াইটা যেখানে অভিন্ন

১

খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী

২

যাত্রীর অপেক্ষায় ছিলেন দুই অটোরিকশাচালক, ট্রাকচাপায় দুজনই নিহত

৩

সাফ ফুটবল নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর

৪

৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড

৫

সঞ্চয়পত্রের উৎসে কর চূড়ান্ত কর নয়, কার লাভ কার ক্ষতি

৬

মাদ্রাসায় শিশুসুরক্ষা: অস্বীকার ও দোষারোপের বৃত্ত ভেঙে সমাধানের পথে

৭

প্রথমবার ডাইনোসরের জীবাশ্মে পাওয়া গেল লাল রক্তকণিকা

৮

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স

৯

তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

১০

এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে

১১

কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর

১২

নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠার অঙ্গীকার

১৩

উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

১৪

গ্যাসের সরবরাহ কমেছে, এমন চলবে কত দিন

১৫

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, কর্মীদের মিলনমেলা

১৬

নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৭

এইচএসসিতে দুই বিষয় পর্যস্ত অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষার সুযোগ

১৮

ডেসকোর যেই নম্বরের প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা

১৯

ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’

২০