৯ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা

ছোটবেলায় একই উঠানে ফুটবল খেলেছেন। কখনো দেয়ালে বল মেরে অনুশীলন, কখনো বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের লড়াই। একজনের গোল হলে অন্যজনের মুখে হাসি। আবার কখনো ভাইয়ের কাছে হেরে অভিমান। ফুটবল–দুনিয়ায় এমন ভাইয়ের গল্প নতুন নয়। চার্লটন ব্রাদার্স থেকে নেভিল ব্রাদার্স, কত ভাই যে একসঙ্গে ফুটবলকে সমৃদ্ধ করেছেন!তবে সময় বদলেছে। বদলেছে ভাইয়ে–ভাইয়ে ফুটবল লড়াইয়ের হিসাবও। আগে হিসাব হতো কে কত ট্রফি জিতলেন, জাতীয় দলের হয়ে কার ম্যাচ বেশি। এখন সেই হিসাবের সঙ্গে যোগ হয়েছে বাজারদর। আর সেই বাজারদর শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।.ফুটবলে এখন সবচেয়ে দামি ভাইয়ের জুটি কিলিয়ান ও এথান এমবাপ্পের। দুজনের সম্মিলিত বাজারমূল্য ২১ কোটি ২০ লাখ ইউরো! অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৪৯ কোটি টাকা!ট্রান্সফার মার্কেট বিশ্বের পেশাদার ফুটবলে খেলা ভাইদের জুটির বাজারমূল্য হিসাব করে সেরা পাঁচ জুটির একটা তালিকা তৈরি করেছে। মজার ব্যাপার, তালিকায় এমন কয়েকজনও আছেন, যাঁদের ভাই যে ফুটবল খেলেন, সেটাই হয়তো অনেকের জানা নেই।.তালিকার এক নম্বরে কিলিয়ান ও এথান এমবাপ্পে, এটা তো আগেই বলা হয়েছে। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ানের বাজারমূল্য ২০ কোটি ইউরো। বাজারমূল্য বিচারে গ্রহের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার তিনি। এ মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত ছন্দেও আছেন। অন্যদিকে ছোট ভাই এথান লিগ আঁ-তে লিলের হয়ে খেলছেন। ১৯ বছর বয়সী এই উইঙ্গারের বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ইউরো। চলতি মৌসুমে লিগে ৮ ম্যাচে করেছেন ২টি গোল।.ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা.দুই নম্বরে জুড ও জোব বেলিংহাম। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ২০ কোটি ইউরো। ২০২৩ সালে ১০ কোটি ৩০ লাখ ইউরোতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর জুড বেলিংহাম ফুটবল–বিশ্বে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন। রিয়াল ও ইংল্যান্ড, দুই দলেরই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। সর্বশেষ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন। তাঁর বাজারমূল্য ১৬ কোটি ইউরো। ছোট ভাই জোবের বাজারমূল্য ৪ কোটি ইউরো। ২০২৫ সালে সান্ডারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দিয়ে তিনিও এগোচ্ছেন ভালোভাবেই।.তিন নম্বরে ফ্রান্সের দুই ভাই দেজিরে দুয়ে ও গুয়েলা দুয়ে। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ১৫ কোটি ইউরো। পিএসজির হয়ে দেজিরে এখন ১২ কোটি ইউরোর ফুটবলার। চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে ছুটছে তাঁর দল। বড় ভাই গুয়েলা খেলেন বায়ার লেভারকুসেনে। ২৪ বছর বয়সী এই রাইটব্যাকের বাজারমূল্য ৩ কোটি ইউরো।.চার নম্বরে জর্জিয়ার দুই ভাই খিচা কাভারাস্কেইয়া ও তর্নিকে কাভারাস্কেইয়া। সম্মিলিত বাজারমূল্য ১৪ কোটি ১৫ লাখ ইউরো। পিএসজিতে ২০২৪ সালে যোগ দেওয়ার পর খিচা বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর উইঙ্গার হয়ে উঠেছেন। তাঁর বাজারমূল্য ১৪ কোটি ইউরো। সম্প্রতি এসিএল চোটে পড়েছেন।.তবে কাভারাস্কেইয়া পরিবারে ফুটবলের গল্প এখানেই শেষ নয়। ১৬ বছর বয়সী ছোট ভাই তর্নিকেও নিজের পরিচয় তৈরি করতে শুরু করেছেন। দিনামো তিবিলিসিতে খেলা এই কিশোরের বাজারমূল্য ১৫ লাখ ইউরো। ইউরোপের কয়েকটি বড় ক্লাবও নাকি তাঁকে দলে নিতে আগ্রহী।পাঁচ নম্বরে ব্র্যাডলি ও ম্যালকম বারকোলা। সম্মিলিত বাজারমূল্য ১০ কোটি ইউরো। লিভারপুলের নতুন উইঙ্গার ব্র্যাডলির নাম নিশ্চয়ই অনেকের পরিচিত। গত গ্রীষ্মে পিএসজি থেকে বড় অঙ্কের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন। তাঁর বাজারমূল্য ১০ কোটি ইউরো।.কিন্তু তাঁর বড় ভাই ম্যালকম বারকোলা যে গোলকিপার, সেটি হয়তো অনেকেরই অজানা। ২৭ বছর বয়সী ম্যালকম খেলেন মরক্কোর ক্লাব ইত্তিহাদ তাঞ্জিয়েরে। তাঁর বাজারমূল্য মাত্র ৫০ হাজার ইউরো। এক পরিবারে ১০ কোটি ইউরোর উইঙ্গার, আর ৫০ হাজার ইউরোর গোলকিপার! বাজারদরে এত বড় ফারাক, এ নিয়ে পারিবারিক আড্ডায় কে কাকে কতটা খোঁচা দেন, তা অবশ্য জানা যায়নি।.নাচতে যাওয়ার স্বাধীনতা ও স্ত্রীর রান্নার কোর্সের খরচ: ফুটবলারদের চুক্তিতে যত অদ্ভুত শর্ত

Source: https://www.prothomalo.com/sports/football/75ljkx2kwp

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাক্সা নুডলস স্যুপের রেসিপি

১

মেয়েটি কলবেল চাপছিল, গেট খোলার আগেই ছুরিকাঘাত

২

তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

৩

কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজ, মুক্তির আগেই মৃত্যু

৪

সংসদে হাসনাতের দীর্ঘ প্রশ্ন, লিখিত নোটিশের পরামর্শ প্রতিমন্ত্রীর

৫

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়

৬

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ডে

৭

নতুন কর্মসংস্থানই যথেষ্ট নয়

৮

দূষণে হাঁসফাঁস করছে দিল্লি

৯

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন

১০

হোমনায় অলক সিন্ডিকেটের অদৃশ্য ক্ষমতার উৎসে চলছে জমজমাট জুয়ার আসর

১১

ক্ষমতার স্বার্থে কি পুরোনো শত্রুরা এক হতে পারে

১২

মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত

১৩

বিলিয়ন ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ, তালিকায় কারা

১৪

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

১৫

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

১৬

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন…

১৭

আপনার অবর্তমানেও সন্তানের পড়াশোনা চলবে, কীভাবে করবেন শিক্ষাবিমা

১৮

ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা

১৯

ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, গ্যাস উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

২০